মুস্তাফিজের দুর্বোধ্য অাততায়ী শ্লোয়ারে/
ধোনি,রোহিত কুপোকাত বিধ্বংসী কাটারে/
দুই দিনের হোম ওয়ার্ক অাসলো না হায় কাজে/
ধোনি বলে রোহিত,রায়ডু কপালটা কী বাজে/
নাসির দুই রুবেল দুই মুস্তাফিজুর ছয়/
শূণ্যতে সাজঘরে রোহিত রায়ডু অক্ষয়/
ধোনি বলে ওরে ভাই বিরাট কোহলি/
মান সন্মান অাজ তবে সব খোয়ালি/
দশ বলে ভূবনেশ্বর রান পেলো তিন/
চার রানে মহাখুশী বোকা অশ্বিণ/
নাসিরের হাতে বধ কোহলি ধাওয়ান/
টাইগার রাখলো বা্ংলার মান/
অাকাশে বাতাসে অাজ বাঙালীর ঊল্লাস/
বাকী শুধু একটি অাশা বাংলাওয়াশ/
ছোট্ট বাঘের কন্ঠে অাজ বড় হুংকার/
দেখে যা বিতর্কিত চোরা অালিমদার/
বেক টু বেক ফিফটি ও সাকিব ভাই/
ধোনি বলে ফিরে যাই জানটা বাঁচাই/

সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



