somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ । Behind the Sun ।

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯০১০ । ব্রাজিলের একটি গ্রাম । অনাবৃষ্টিতে খড়খড়ে জীবন স্থবির প্রায়। চাষবাস বলতে আখের চাষ । প্রায় জনমানব শূন্য জনপদ। একটি পরিবারের সবাই মিলে আখের রস থেকে গুঁড় তৈরি করছে । এ করেই কাটছে দিনমান।



শুধু বিঘে দুই ......
জমি । এক টুকরো জমি তাই নিয়ে চলছে জন্ম জন্মান্তরের রক্তের হলি খেলা দুই পরিবারের । অভাবনীয় এক ফয়সলা হয়েছে এই দুই পরিবারের মাঝে । জমি ভাগাভাগি নিয়ে নয়, বরং কিভাবে খুনাখুনি হবে তা নিয়ে । খুন করা হবে নিয়ম মেনে। আর এই নিয়মের ব্যাপারে তারা বেশ শ্রদ্ধাশীল । পরিবারের শেষ খুনি পরবর্তীতে খুন হবে, শুধু ঈশ্বরই তাকে বাচাতে পারেন । আর অপর পক্ষ শুধু তাকেই খুন করবে অন্য কাউকে নয়। সবচেয়ে আশ্চর্য, ভুক্তভুগি পরিবার ও খুনি পরিবার একসাথে সদ্য খুন হওয়া ব্যাক্তির শেষকৃত্যে ও অংশগ্রহন করে !!!



রক্তের রঙে রাঙা শার্ট ।
শার্টটা তারে ঝুলছে । লাল রক্ত শুকিয়ে হলুধ হয়ে যাচ্ছে । রক্তের রঙ যত ধূসর হচ্ছে, কারো ঘড়ির কাঁটা ততই মৃত্যুর দিকে এগুচ্ছে ।



দুই ভাই ।
বয়স ১২ কি ১৩ । পড়তে জানে না । কিন্তু সপ্নের রাজকুমারী যে বইটা উপহার দিয়েছে সেটা সহজেই পড়তে পারছে । বইয়ে অনেক ছবি । সমুদ্রের রঙিন মাছ, মৎস্যকন্যা আরও কত কি। ওয়ান্ডারল্যান্ডে কল্পনার জগত ধরে হেঁটে চলছে আর ফ্যান্টাসি সব গল্প বুনে চলছে অবিরত ।


বাস্তবে ফিরলেই হারাতে চলা প্রিয় মানুষটির মুখ সামনে চলে আসে । তাকে বাঁচানোর কোন গল্প বুনতে পারেনা। কিন্তু একদিন ঠিকই একটা উপায় খুজে পায় । বিশ্বাস, ঠিকই বাঁচিয়ে দিবে প্রিয় মুখটি । ফ্যান্টাসি গল্পের মতো, কিন্তু বাস্তব এবং সত্যি সত্যি ।

বড় ভাই । বয়স ২০ । সাহসী, পরিবারের প্রতি দায়িত্ববান । এই বিড়ান ভূমিতে ভালবাসা খুজে পায় নি এখনো ।


হাতে সময়ও নেই অতটা । এক পা দু পা করে হেঠে চলছে মৃত্যুর খুব কাছাকাছি । হটাৎ দেখা সার্কাসের মেয়েটার সাথে ।


সে বাঁচতে চায়, কিন্তু মৃত্যুর পরওয়ানা তার হাতে । কিন্তু বিধাতা এখনো লিখে চলেছেন তার জীবন কাহিনি । সে জানেনা, মৃত্যু দেবতা কাছেই, কিন্তু অন্য কোথাও ব্যাস্ত ।

কারিগর
ওয়াল্টার সালেস । ব্রাজিলের সিনেমার জীবন্ত কংবাদন্তি । মটরসাইকেল ডায়েরী, অন দ্য রোড, সেন্ট্রাল স্টেশন এর মত সিনেমার নির্মাতা ।


গল্প বলেন না সেলুলয়েডে কাব্য রচনা করেন। “ Behind the Sun” এটা তার অনবদ্য কাব্য । উপরের দৃশ্যপট গুলোকে ঐ কাব্যে বুনেছেন তিনি অনেক যত্ন সহকারে।

টোরেন্ট ডাউনলোড
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×