somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝাপসা কাঁচে অতীত (ছোট গল্প)

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝাপসা কাঁচে অতীত
------------------------------
written by Hasan Tareque
.
রাতভর সপ্ন দেখে
ভোর সকালে ক্লান্ত
যাকে নিয়ে স্বপ্ন দেখা
সে যদি তা জানত....

প্রায়ই এরকম কবিতা অয়ন আবৃতি করে করে আমায় বিরক্ত করে তুলতো। আমি বিরক্ত হয়ে কড়মড়ে চোখে তাকাতাম। আর তা দেখে সামনের শারির দাঁতগুলো দেখিয়ে গাল ভরা এক হাসি দিত। ছেলেটার জন্য চরম বিরক্তিকর অবস্হায় ছিলাম। আবার মায়াও লাগত। গোল ফ্রেমের কাঁচের চশমার ভিতর মায়াকরা দুটো চোখ আমায় টানত। সেই টানটা কি আদৌ ভালবাসার ছিল কিনা আমি জানিনা। বন্ধু হিসেবে ভার্সিটির একমাত্র ছেলে সে ই ছিল। আর আমি ছাড়া তার কোন বন্ধুও ছিল না। যার কারনে ক্লাশমেটদের কাছ থেকে হাফ লেডিস নামের একটা সাইনবোর্ড ঝুলেছিল। অয়ন এতকিছু আমলে নিত না। তার সবচেয়ে প্রিয় যে জিনিস তা হল কবিতা। মনে হয় কবিতা একটা খাদ্য হলে, সে তা খেয়েই সারাজীবন কাটিয়ে দিত। মাঝে মাঝে অয়ন আমার এক একটা নাম দিত।
__এই রিতা শোন, আজ একটা কবিতা লিখেছি। নাম দিয়েছি "অধরা"। আজ থেকে তোর নাম অধরা।
__অধরা মানে কি!! না ধরা??
__রিতা শোন, কবিতা নিয়ে দুষ্টুমি করবি না।
__তো কি করব? তোর দেয়া নামটা নিয়ে লাফালাফি করব?
__না, ওটা বানরের কাজ। তোর কাজ হচ্ছে কবিতাটা শোনা।
__শোনা তোর কবিতা। না শোনা পর্যন্ত তো ঘুমাতেও দিবি না।
"ক্লান্ত রাতে জীর্ণ তারাদের পানে চেয়ে,
তোমার যদি বিষাদ লাগে।
একবার তাকিয়ো মনের অধরা কাঁচে,
দেখবে কেউ তাকিয়ে আছে,
তোমার দুটি আঁখির সঙ্গোপনে....
__ব্যাস ব্যাস। অনেক হয়েছে, এবার রওনা দিতে হবে।
সেদিনের মত চলে এলাম বাসায়। মনের ভিতর একরাশ বিষাদ ভর করেছিল। ইশ! পুরো কবিতাটা শোনা উচিত ছিল। হতেও তো পারে তার কবিতাটা আমাকে নিয়ে লেখা!
ধুর, কি ভাবছি এসব। ও আমার শুধু বন্ধু। আর কিছু না। ওর কবিতা আমায় নিয়ে হবার নয়। আমি কি তাহলে তার কবিতার অপেক্ষায় থাকি? না তা নয়। কিংবা আমি কি চাইতাম সে আমায় নিয়ে কবিতা লিখুক? ভরা বৃষ্টিতে ভিজতে ভিজতে সে আমায় কবিতা শোনাক? আমি কি তাকে ভালবাসি?
ধুর, এসব কিছুই না। মানুষ শুধু কবিতা নিয়ে সুখি হতে পারে? আমি যদি তার হতাম তখন কি সুখি হতে পারতাম? ধুর, এসব কেন ভাবছি?
.
রিতা বাইরে তাকায়। পড়ন্ত বিকেলের একরাশ সোনা ঝরা রৌদ ওপাশে বিল্ডিংয়ের ছাদে লেপ্টে আছে। অতীতের ছাইপাশ মাড়িয়ে এসেছে আজ পাঁচ বছর। অনেক কিছুই পরিবর্তন হয়েছে। রোহানের সাথে বিয়ে, তারপর দুবছরের মাথায় তাদের ফুটফুটে একটি বাচ্চা। রোহান বড় ব্যবসায়ী। টাকার অভাব তার নেই। কিছুরই অভাব নেই।
অভাব আছে কবিতার। গোল গোল কাঁচের মোটা ফ্রেমের ভিতর থেকে মায়াকরা চাহনির অভাব। এই ব্যাথাটায় কি খুকড়ে খুকড়ে খাচ্ছে আমাকে? হয়ত তাই। থাকুক না কিছু না পাওয়া। থাকুক কিছু কল্পনা। সব পাওয়া হয়ে গেলে বেঁচে থাকার বাসনা পূর্ণ হয়ে যায়। থাকুক কিছু অতীত, ঝাপসা কাঁচের ভিতর।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ -ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট -টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

×