somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান জাকির ৭১৭১
আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

গাঁও গেরামের ভাষা !

২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"চ্যান্টা".......
শব্দটির শাব্দিক বা আভিধানিক অর্থ কি বা আদৌ কোন অর্থ আছে কিনা জানা নাই। অবশ্য জানার চেষ্টাও কখনও করা হয় নাই।
তবে যেসব গাই (গাভী) দুধ দেয় না, দুধে হাত দিলেই লাফালাফি করে, উল্টা গৃহস্থকে লাথি দেয় সেগুলোকে অজ পাড়া-গাঁয়ের মানুষ "চ্যান্টা গাই" বলে। অনুরুপভাবে এক শ্রেনীর হুজুরদেরকেও তারা "চ্যান্টা হুজুর" বলে।
তবে এসব হুজুরগণ যে শুধু গাঁও-গেরামেই আছে এমনটা ভাবার কোন কারণ নাই। শহরেও এদের দৌরাত্ব বেশ প্রবল।
সাধারণ মুসুল্লীরা সপ্তাহের বাকি দিনগুলো পেটের ধান্ধায় ব্যস্ত থাকলেও শুক্রবার ছুটির দিনে জুমার নামাজে অংশগ্রহণের চেষ্টা ও আন্তরিকতার কমতি নেই। এদিন হজ্বের সওয়াব পাওয় যাবে। তাই, একটু আগেভাগেই রেডি হয়ে ভাল কাপড়-চোপড় পড়ে বাচ্চা-কাচ্চাসহ মসজিদে উপস্থিত হয়ে সামনের দিকের কাতারে বসার একটা প্রতিযোগিতাও থাকে। লক্ষ্য- সারা সপ্তাহে যা কিছুই করেছি আজ হুজুরের সুললিত কন্ঠে লম্বা সুর করে টেনে টেনে কোরান হাদিসের কিছু বাণী, নবী-রাসুলদের জীবনী শুনে অশেষ নেকী হাসেল করা আর নামাজ শেষে লম্বা মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করে সারা সপ্তাহের সকল গোনাহ মাফ করিয়ে নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে ঘরে ফেরা।
কিন্তু, কিছু মসজিদে পৌছার পরে.............
সারা সপ্তাহ এদের পাওয়া যায় না, আজ পেয়েছি! সারা জীবনের অর্জিত সকল জ্ঞান আজ ঢেলে দিতে হবে!! নিজের পান্ডিত্য আর শ্রেষ্ঠত্য জাহির করার এমন সুযোগ খুব কমই পাওয়া যায়!!!
তাই, হুজুরের কর্কশ কন্ঠে, তীব্র চিৎকারে, দম ফাটানো শব্দে তার গলা কিংবা মাইক না ফাটলেও মুসুল্লিদের কান ফাটানো বয়ান। ব্যাঙাত্বক ও আক্রমণাত্বক ভাষায় অন্য ধর্মের ও মসজিদে অনিয়মিত সাধারণ মুসুল্লিদের ইহকাল-পরকাল সব তিনি একদিনেই শেষ করে দিলেন। তীব্র চিৎকারে মুসুল্লিদের কান ফাটলেও কানে হাত দেয়া যাবেনা, তাতে হুজুরের ও ধর্মের অবমাননা হবে। আবার দাতে দাত খিইচ্চা ঝিম মাইরা বইসাও থাকা যাবেনা, হুজুরের মূল্যবান বয়ানের জবাবে মাঝেমাঝে চিৎকার করে "সুবহান আল্লাহ", "আলহামদুলিল্লাহ", "নাউযুবিল্লাহ" ইত্যাদি শব্দ বলতে হবে, হুজুরের নির্দেশ অমান্য করা যাবেনা। তাতে সব-কাল এখনই শেষ হয়ে যাবে।
নামাজ শেষে ফিরতে ফিরতে সাধারণ মুসুল্লি পাপী বান্দারা ভাবে- পরকাল তো এমনিতেই শেষ, আপাতত কানের চিকিৎসা খরচ বাচিয়ে ইহকালটা অন্তত রক্ষা করি। তাই আর না............
বিশ্বব্যাপী আজ ইসলামের এই দৈন্যদশা, ইসলাম বিরোধী মনোভাব তৈরি, ইসলাম বিমূখ শ্রেণীর উদ্ভব এমনকি সাধারণ মুসলমানদের ইসলামের অত্যাবশ্যক হুকুম-আহকাম পালন করা থেকে দুরে ঠেলে দিতে এসব "চ্যান্টা হুজুরদের" ভূমিকা অগ্রগণ্য।
মসজিদ কমিটিগুলোকে আরো অনেক সচেতন হওয়ার অনুরোধ রইল।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×