somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান জাকির ৭১৭১
আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

মুক্তি....

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলেজ পড়ুয়া টগবগে এক সুদর্শন তরুণ। স্কুল জীবনেই যার রাজনীতিতে হাতেখড়ি। পড়াশোনার পাশাপাশি প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে ব্যস্ত। মুক্তিযুদ্ধ দেখার সৌভাগ্য হয়নি। তবে মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত, উজ্জীবিত। মুক্তিযুদ্ধভিক্তিক বিভিন্ন বই, গল্প-সিনেমা, মুক্তিযোদ্ধাদের কথা, মুক্তির গান যার প্রিয়। পড়াশোনায়ও মন্দ নয়, বরাবরই রেজাল্ট ভাল। সহজ সরল আড্ডাবাজ এক গ্রাম্য তরুণ।
কলেজে পরিচয় থেকে ভাললাগা ছিল সহপাঠী এক হিন্দু তরুণী। নাম - মুক্তি। এই নামটিই হয়ত তাকে আরো বেশি আকাঙ্খিত করে তুলেছিল তরুণটির নিকট। কিন্তু সামাজিক রাজনৈতিক নানা বিবেচনায় অনেক তরুণীর জন্য বেশ কাঙ্খিত সুদর্শন তরুণটিকেও যে কিনা বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছিল শুধু ধর্মের বিভেদে। একসময় হারিয়ে গেল মুক্তি। তবে তার "মুক্তি" নামটি গেথে ছিল তরুণের হৃদয়ে, এত বছর পরে যা আজও বিশেষ স্থান দখল করে আছে।

বড় ভাইদের সাথে বয়সের ব্যবধান অনেক। নিজের পরিবার, বউ-বাচ্চা নিয়ে ব্যস্ত বড় ভাই-ভাবির কাছ থেকে পুরোপুরি আদর-ভালবাসা বঞ্চিত তরুণের শিশুকালে কিছুটা ভালবাসার পরশ ছিল মেজ ভাই-ভাবির। মেজ ভাবি যখন এ বাড়ির বউ হয়ে আসেন তখন তিনি তুলতুলে এ শিশুটিকে অনেক আদর করতেন, গোসল করাতেন, খাইয়ে দিতেন এসব গল্প সে শুনেছে, তবে নিজের মনে নেই। কর্মসূত্রে তারাও মাঝে অনেকগুলো বছর দুরে ছিলেন।
তারা যখন আবার গ্রামে ফিরে আসলেন তখন সেই ছোট্ট শিশুটি তরুন আর বিয়ের বারো বছর পরে প্রথম কন্যা শিশু জন্ম দেওয়া মেজ ভাবি তখন দুই সন্তানের জননী, তৃতীয় সন্তান তার পেটে। পুলিশ অফিসার মেজ ভাই সারদা ট্রেনিং একাডেমিতে। তাই ভাবির সবচেয়ে নির্ভরযোগ্য সহযোগী তরুণ দেবরটি, আর শহুরে শুদ্ধ ভাষায় কথা বলা গ্রাম্য সেই ভাবিও তার খুব প্রিয়।

তখন সম্ভবত মার্চ মাস, স্বাধীনতার মাস। কলেজ থেকে ফিরে দেখল ভাবির কোলে ফুটফুটে দ্বিতীয় কন্যা সন্তান। "মুক্তি" পাগল তরুণটি ভাতিজিকে কোলে তুলে নিল, নাম রাখল মুক্তি।
কিন্তু,প্রথম মেয়ের ডাকনাম "মনি" তাই পরে ভাই-ভাবি মিলে "মুক্তি"র চেয়ে "মুক্তা" নামটাকেই বেশি যুক্তিযুক্ত ও মূল্যবান মনে করল। মুক্তি এখানেও হারিয়ে গেল।
অর্থ ও ব্যক্তিস্বার্থ মানুষকে একসময় হয়ত অন্ধ করে দেয়, আপনকেও পর করে দেয়। যা থেকে পুলিশ অফিসার ভাই- ভাবিও মুক্ত ছিলনা।

উচ্চশিক্ষা অতঃপর জীবন ও জীবিকার টানে একসময় পরিবার থেকে ছিটকে পড়া স্পষ্টভাষী তরুণটি আজ রাজনীতি বিমূখ। শেষ যৌবনে স্ত্রী-দুই সন্তান নিয়ে পরিবার, আপনজন, রাজনীতি থেকে অনেক দুরে। হয়ত সুযোগ পেলে বছরে একবার দেখা হয় সবার সাথে।
তার কোলে তুলে নেয়া সদ্যপ্রসূত সেই ছোট্ট ফুটফুটে মুক্তিও মুক্তা হয়ে আজ দুই সন্তানের জননী। চাচাকে ভুলে গেছে একদম, কখনো খোজ নেয়ার প্রয়োজন মনে করে না। হয়ত তার বাবা-মাকে সেটি কখনো করতে দেখেনি, তাই শেখেনি।

মুক্তিপাগল সেই তরুণ আজ শেষ যৌবনে এসে কখনো কখনো তার সহপাঠী মুক্তির কথা ভাবে। ভাবে কলেজ থেকে ফিরে কোলে তুলে নেয়া সদ্যপ্রসূত তার সেই ছোট্ট ফুটফুটে মুক্তির কথা।
আর ভাবে, সে কি কখনো মুক্তি পেয়েছিল? মুক্তিকে পেয়েছিল? নাকি, চেয়েছিল কখনো?
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×