ঢাকায় বাস দুর্ঘটনায় ২ জন নিহত ও অনেক ছাত্র-ছাত্রী আহত হওয়ার প্রেক্ষিতে দানা বাধা সাম্প্রতিক ছাত্র আন্দোলন সফল।
তাদের সকল দাবী মেনে নেয়া হয়েছে।
সরকারের সর্বোচ্চ পর্যায় হতে এ ব্যাপারে অতি গুরুত্বের সাথে বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীও বারবার আস্বস্ত করেছেন ও বিষয়টি তদারকি করছেন।
সেগুলো বাস্তবায়নের কাজ চলছে। এতে সময়ের প্রয়োজন। ধৈর্য্য ধরতে হবে।
ছাত্রদের এখন আর রাস্তায় পড়ে থাকার কোন যৌক্তিকতা নেই।
বরং এতে এখন রাজনীতি জড়িত হয়েছে।
সরকার বিরোধীরা সক্রিয় সহিংসতা করে সরকারকে বিপাকে ফেলার জন্য নানা পরিকল্পনা নিয়ে।
সরকারী দলের বিভিন্ন অংগ সংগঠনও মাঠে নেমেছে সরকার বিরোধীদের প্রতিহত করতে।
ছাত্র আন্দোলন নিয়ে এখন যা কিছু হচ্ছে তা অধিকাংই গুজব আর ভূয়া খবর।
আন্দোলনকে সহিংস করতেই এসব ভূয়া খবর ও গুজব ছড়ানো হচ্ছে।
এমতাবস্থায় ছাত্রদের নিরাপত্তা চরম হুমকিতে আছে।
এখন তাদের নিরাপদে ক্লাসে ফিরে পড়াশোনায় মনোযোগ দেয়া উচিৎ।
সকল অভিভাবকদের উচিৎ দ্রুত তাদের সন্তানদের ঘরে ফেরা নিশ্চিত করা।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


