নিকট অতীতসহ সাম্প্রতিক কালের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অন্দোলন ছিল ৯ দফা দাবিতে ছাত্র আন্দোলন।
আমার ধারনা দেশের প্রায় সকল শ্রেনী পেশার মানুষই তাদের এসকল দাবীর সাথে একমত। কারন, এগুলো শুধু ছাত্রদের দাবী না, দেশের সকল নাগরিকের প্রাণের দাবী।
ছাত্রদের ৯ দফা দাবীর ব্যাপারে স্বয়ং সরকার প্রধান বারবার বলেছেন- দাবী মেনে নিলাম, বাস্তবায়নে কাজ চলছে, তোমরা ক্লাসে ফিরে যাও।
প্রধানমন্ত্রী, সরকারের প্রায় সকল প্রভাবশালী মন্ত্রী, প্রসাসনের উচ্চ পর্যায়ের প্রায় সবাই বারবার আশ্বস্ত করার পরেও যারা বলতে চান- কোন অর্জন নাই। কোন আশ্বাসও দেয়া হয় নাই।
তাদের কাছে আমার প্রশ্ন- তারা আর কি চান? কি ধরনের আশ্বাস চান??
সরকারের তরফ থেকে তাৎক্ষণিক অনেক পদক্ষেপ নেয়া হয়েছে।
এমনকি তাদের দাবীতে নেই এমন অনেক সিদ্ধান্ত ও পদক্ষেপও গ্রহন করা হয়েছে।
তাই, দয়া করে বিভ্রান্তি তৈরি করবেন না।
বাস্তবায়নের লক্ষে কাজ হচ্ছে। প্রধানমন্ত্রীর যত সমালোচনাই থাকুক না কেন- এ মুহুর্তে তিনিই শেষ ভরসা। তার প্রতি বিশ্বাস রাখা ছাড়া আর কিই বা করার আছে?
তবে মূল বিষয় এটাই যে- ছাত্ররা অনেক কিছুই করে দেখিয়েছে। কিভাবে করতে হয় আমাদেরকে তাও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এখন বাকিটা করার দায়িত্ব বড়দের। সকল রাজনৈতিক দল, শ্রেনী-পেশার মানুষের, ছাত্রদের নয়।
নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই সবাইকে সচেতন করতে হবে এবং সরকারের উপর চাপ প্রয়োগ করে দাবীসমূহ বাস্তবায়ন করার কাজ এগিয়ে নিতে হবে।
যেহেতু এই আন্দোলনে এখন নষ্ট রাজনীতির ছায়া পড়েছে।
একপক্ষ যারা নিজেরা কোন আন্দোলন সংগ্রাম করে দেশের মানুষের এমনকি নিজেদের জন্য কিছু করার ক্ষমতাও রাখে না, তারা এখানে লাশের অপেক্ষায় আছে, নানা ভুয়া খবর, গুজব ইত্যাদি ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপেক্ষায় একের পর এক বড়শি ফেলেই যাচ্ছে।
আর অন্যপক্ষ সরকার বিরোধী সকল ষড়যন্ত্র বানচালের জন্য প্রয়োজনে বল প্রয়োগ করার কৌশল নিয়েছে। যে কোন মূল্যে চলমান আন্দোলন নষ্ট করার জন্য মাঠে নেমেছে।
এমতাবস্থায়, সাধারণ ছাত্রদের নিরাপত্তা চরম হুমকিতে আছে। জীবনহানীর শঙ্কা তৈরি হয়েছে।
তাই, তাদেরকে অবশ্যই দ্রুত নিরাপদে ক্লাসে ফিরে যেতে হবে। এছাড়া অন্য কিছু ভাবার অবকাশ নেই।
আমরা নিশ্চিত বিপদ জেনেও কোনভাবেই আমাদের সন্তানদের বিপদের মুখে ঠেলে দিতে পারিনা।
তারা অনেক করেছে, বাকিটা এখন বড়দের দায়িত্ব........


সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



