
‘ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার।
নানান রকম জিনিস আর আসবাব দামি দামি,
সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি।
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভম,
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম’।
ভারতীয় শিল্পী নচিকেতার এই গানটি যেন সমাজের প্রবীণদের বেলায় এক নির্মম সত্য। ছোট্টবেলায় খোকা যার হাত ধরে হাঁটতে শেখে, খোকার বড় হয়ে যাওয়ার পর সেই নির্ভরতার প্রতীক বাবা-কিংবা মা-ই যেন হয়ে ওঠে বাড়ির বোঝা।
ঝামেলা এড়াতে বুড়ো বাবা-মাকে যেতে হয় বৃদ্ধাশ্রমে। খোকা ভুলেই যায় একদিন তার জীবনেও ঘনিয়ে আসবে বার্ধক্যের অনিবার্যতা।
সমাজে প্রবীণদের অধিকার প্রতিষ্ঠায় সারাবিশ্বের প্রতিবছর ১ অক্টোবর পালিত হয়ে আসছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
বাংলাদেশে ৬০ বছর বা তদূর্ধ্ব বছর বয়সীরা হচ্ছেন প্রবীণ ব্যক্তি; মহামান্য রাষ্ট্রপতি তাদের সিনিয়র সিটিজেন হিসেবে ঘোষণা করেছেন।
বাংলাদেশেও মানুষের গড় আয়ু বেড়েছে। ১৯৯৫ সালে সারাবিশ্বে প্রবীণ মানুষ ছিল ৫৪ কোটি। এ জনসংখ্যা ২০২৫ সালে আড়াই গুণ বেড়ে হবে ১২০ কোটি আর ২০৫০ সালে সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে ২০০ কোটিতে।
বাংলাদেশে বর্তমানে প্রবীণ জনগোষ্ঠী প্রায় ১.৪০ কোটি। আগামী ২০২৫, ২০৫০ এবং ২০৬১ সালে দেশে প্রবীণের সংখ্যা গিয়ে দাঁড়াবে যথাক্রমে ২ কোটি, ৪.৫ কোটি এবং ৫.৫ কোটিতে। লক্ষণীয় বিষয় হলো, আশি বছরের বেশি বয়সী প্রবীণদের সংখ্যা দিন দিন বাড়ছে।
দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষক ও বিশিষ্ট গণমাধ্যমকর্মীর পাশাপাশি নাগরিক সমাজের নেতৃত্বে প্রবীণদের উপস্থিতি এবং অবদান অত্যন্ত সরব, বলিষ্ঠ এবং প্রশংসনীয়। কাজেই প্রবীণদের বাদ দিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের কথা চিন্তা করা যায় না।
শহুরে বাড়িগুলোর নকশায় বেডরুম, ড্রইংরুম, সার্ভেন্টরুম, গেষ্টরুম সবই থাকে, থাকেনা শুধু প্যারেন্টসরুম!
শুধু কি বাড়ির নকশায়? পরিবারে থেকেও তারা হয়ে পড়ে পরিবারের বাইরের অপ্রয়োজনীয় কেউ!!
আমরা আধুনিক হচ্ছি, আর বাবা-মায়েরা হচ্ছে নিঃসঙ্গ, অবহেলিত!!!!
হায়রে প্রাণাধিক প্রিয় সন্তানেরা......
(দৈনিক যুগান্তর অবলম্বনে)
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



