somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বউ বলে - তুই রাজাকার /:)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যি একটা ঘটনা, আমার এক প্রিয় কাজিনের। আমার অনেক অনেক প্রিয় একটা ভাইয়া। বেচারা বিয়ে করেছে বছর দুয়েক হলো। এখন খালি কান ধরে বলে "জীবনে আর বিয়েই করবোনা"।


সেদিন হঠাত দেখি ফোন, তোদের বাসায় খাবার আছে?
বলো কি এত রাতে ? তুমি বাসায় যাওনি? বাসায় গিয়ে খাওনা। ভাবী অপেক্ষা করছেতো।
আরে ধুর, গেছিলাম, বাসায় ঢুকায়নাই।
বলো কি ? কি হয়েছে আবার?
ছোট বাচ্চার মতন তাল করলে কি আর ভাল লাগে?
আরে হয়েছে কি বলতো।
তারে শাহবাগের ভুতে ধরছে।
শাহবাগের ভুত না, চেতনা বলো।
ওই হইছে, ওইটাই। আমাকে বলে একটা পতাকা এনে দিতে।
এটা খারাপ কিসের? দেশের পতাকা চেয়েছে, জামদানীতো আর চায়নি ।X((

আরে গাধী, তুই আছোস তোর তালে। পতাকাতো আনছিলাম।রিক্সায় করে আসার সময় রাস্তায় দেখি একটা পাগলী মহিলা কাপড় খুলে হাটছে। এতগুলো মানুষ সবাই চেয়ে চেয়ে হাসছে, একটা মানুষের বিবেকে দিলোনা একটা কাপড় জড়িয়ে দিতে মহিলাটির গায়ে, পাগল বলে ওই মহিলাটির যেন কোন দামই নেই, ইজ্জতই নেই।

হুম, তো কি করলা?

হাতের মুঠোই শক্ত করে গৌরবে ধরে রাখা লাল সবুজ পতাকাটি নিয়ে নেমে মহিলাটির গায়ে বেধেঁ দিলাম শক্ত করে কোমড়ে। যে লাল সবুজ পতাকাটির জন্য লক্ষ নারী তাদের ইজ্জত বিলিয়ে দিয়েছিল, আজ একজন নারীর ইজ্জত ঢাকতে একটা লাল সবুজের পতাকা বিসর্জন দিলাম।

ভালইতো

আরে ভাল না কচু, বাসায় গেছি, দরজা খুলেই বলে পতাকা কই?
পতাকা না দেখে, কিছু বলার সুযোগ না দিয়ে, "আজকে ভাত নাই" X( বলেই দরজা বন্ধ করে দিল।
============

তার কয়েক দিন পরের কথা, শাহবাগ আন্দোলন তখন তুঙ্গে, সবাই যাচ্ছে শাহবাগে, ভাবির বায়না শাহবাগ যাবে। ভাইয়া আজ কাল পরশু করে করে আর যাওয়াই হচ্ছেনা। শেষে একদিন বলে কিনা আজকে অফিসেই যেতে হবেনা, শাহবাগ নিয়ে যাবা আজকেই।

আরে আজকে অফিসে জরুরী কাজ আছে, আজ হবেনা।
বুঝেছি কেন নিয়ে যেতে চাওনা।
নিয়ে যেতে চাইনা মানে? সময় পাইনা সেটা বলো।
সময় পাওনা সেটা না, ইচ্ছা নাই সেটা।
মেজাজ খারাপ কইরোনাতো।
মেজাজ কি কেবল তোমার খারাপ হয়? আমার হয়না? তুই রাজাকার
কি বল্লা?
তুই রাজাকারX((
আমি রাজাকার হতে যাব কেন? আমার চৌদ্দ খানদানেও কেউ রাজাকার নাই।
তুমি রাজাকার না, গালি দিছি ওইটা।
তুই তুকারি করছো কেন?
গালিতে আবার তুই আর আপনি কি?
অন্তত "তুমি" বলো
ওই গালিতে তুমি আপনি মানায়না, তুই রাজাকার। তুই রাজাকার। মাই ফুট বাদ। এখন এই গালিই চলবে বাসায়।

এখন দেখ, বাসায় কিছুই হতে পারেনা, তুই রাজাকার তুই রাজাকার বলে চিল্লাতে থাকে।


খাবার টেবিলে আমি আর আম্মা ভাইয়ার কথা শুনছিলাম, শুনে আমিতো হাসতে হাসতে টেবিল থেকে পড়ে যাবার উপক্রম। হাসতে হাসতে ভাইয়াকে বল্লাম, ভাবির ওই গালি আমার পছন্দ হয়েছে।

ভাইয়া বলে, তোরে বিয়ে দেয়া লাগবে, দুর হ X((





=p~
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
৮৮টি মন্তব্য ৭৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×