somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালয়েশিয়াগামী ২৬ বাংলাদেশীর মৃত্যু সাগরে, মিয়ানমারে বন্দি ৮২

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দালালের হাত ধরে সাগর পাড়ি দিতে গিয়ে মালয়েশিয়াগামী ১০৮ বাংলাদেশীর করুণ পরিণতি ঘটেছে আন্দামান সাগরে। অনাহারে ২৪ জন মারা গেছেন, দুই দালালসহ ৮২ জন মিয়ানমারের কারাগারে বন্দি, শিশু হওয়ায় দুইজনকে কারাদণ্ড না দিয়ে নিরাপত্তা হেফাজতে রেখেছে মিয়ানমারের মন প্রদেশের কর্তৃপক্ষ। সোমবার এ খবর নিশ্চিত হওয়া গেছে।

এদিকে যেখান থেকে তারা যাত্রা করেছিলেন সাগরে- সেই কক্সবাজারের পুলিশ কর্তৃপক্ষ বলছেন, এমন অনাকাঙ্খিত ঘটনা ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ডের আরো বেশি ভূমিকা কাম্য।

এর আগে এই দুর্ভাগা ১০৮ জনকে ‘রোহিঙ্গা’ হিসেবে উল্লেখ করে মিয়ানমারের একটি দৈনিক কয়েকটি খবর প্রকাশ করলেও অনুসন্ধানে বেরিয়ে এসেছে এরা সবাই বাংলাদেশি।

গত ২৫ মে মিয়ানমারের দৈনিক ইরাবতি জানায়, দেশটির মন প্রদেশের ইয়ে শহরের কাছের এইম দেইন গ্রামের উপকূলে আন্দামান সাগর থেকে ৮৪ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে স্থানীয়রা। ঝড়ের কবলে পড়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা সাগরে ভাসছিলেন।

বার্মিজ ভাষা বলতে না পারলেও তারা গ্রামবাসীকে বোঝাতে সক্ষম হন যে তারা মালেয়শিয়া যাচ্ছিলেন এবং তাদের সাথে থাকা ২৪ জন খাবার ও পানির অভাবে মারা গেছেন- যাদের লাশ সাগরে ভাসিয়ে দেয়া হয়েছে।

পত্রিকাটি তাদের খবরে জানায়, এইম দেইন গ্রামের স্থানীয়রা তাদের খাবার ও পানির যোগান দেয়। পরে তাদের আটক করে নিয়ে আসে বার্মিজ নৌবাহিনী ও পুলিশ কর্তৃপক্ষ।

এত বেশি সংখ্যক লোককে বন্দি করে রাখার মতো কারাগার না থাকায় ছোট্ট শহরটির পুলিশ কর্তৃপক্ষের তাদের শহরের একটি ফুটবল স্টেডিয়াম মাঠে আটকে রাখেন। মিয়ানমারের অভিবাসন আইন ভঙ্গ করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয় স্থানীয় আদালতে।

গত ১৯ জুনের এক খবরে দৈনিক ইরাবতি জানায়, আটকৃতদের মধ্যে ৮২ জনকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে স্থানীয় আদালত। তবে কারাগারের অভাবে তাদের ফুটবল স্টেডিয়ামেই আটক রাখা হচ্ছে এখনো। অন্যদিকে দুই শিশুকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে শহরের দক্ষিণে অপর একটি ছোট্ট শহর কাওজারের কাছের থায়ে কোং গ্রামে।

সূত্র: বার্তা ২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×