ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যার ঘটনা অনেক কমেছে আর গত দেড় বছরে যারা মারা গেছেন তারা সবাই চোরাচালানকারী ছিল বলে দাবি করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ইউকে বানসাল।
শনিবার বিজিবি ও বিএসএফ মহপরিচালক পর্যায়ের বৈঠকের শেষ দিনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএসএফ মহাপরিচালক বলেন, “বাংলাদেশী কিশোরী ফেলানী নিহত হওয়ার ঘটনা দেড় বছর ধরে তদন্ত করা হচ্ছে।”
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন বলেছেন, “আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী কোনো নিরস্ত্র বাংলাদেশীকে বিএসএফ হত্যা করতে পারে না।”
বিজিবির মহাপরিচালক বলেন, “সন্ত্রাসীরা যে দেশেরই হোক তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে বাংলাদেশ কখনোই পিছপা হয়নি।”
বৈঠকে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের অবৈধ স্থাপনার একটি তালিকা বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আর বিএসএফের কাছে ভারতীয় সীমান্ত এলাকায় স্থাপিত ফেন্সিডিল কারাখানার একটি তালিকাও দিয়েছে বিজিবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

