somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাড় পাথরের ইতিহাস-৩

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক কসরত করে জ্বালানো মশালের আলোয় আলোকিত হয়ে গেল গুহার চারদিক,যূবকের চোখের সামনে জ্যান্ত হয়ে উঠলো বাইসন,গন্ডার,গ্যাজেল,ঘোড়া আর ম্যামথের ছবি গুলো।আজ সে ও এখানে একটা বাইসন আকবে,তার নিজের শিকার,ভবিষ্যত বংশধরদের জন্য রেখে যাবে তাঁর বীরত্তের উদাহরন।জায়গাটা ফন্ত দে গ্যম,আজকের ফ্রান্স।

ইউরোপ মানব ফসিল সংরক্ষনে সবচেয়ে বেশি অবদান রেখেছে,এর অন্যতম প্রধান কারন ইউরপের ঠাণ্ডা আবহাওয়া,এবং পার্বত্য ভূমি গঠন। তবে মানব জাতির জন্য ইউরোপ দখল সহজ হয়নি,কারন ইউরোপে তত দিনে জাঁকিয়ে বসেছে মানব জাতিরই এক দূরসম্পর্কের আত্মীয় নিয়ান্ডাথাল রা।মানব জাতির সঙ্গে তাদের সাক্ষাত কেমন ছিলো সে গল্প আরেকদিন।এখন আসল কথায় আসা যাক।

২০০২ সাল,রুমানিয়ার,আনিনা শহরের দক্ষিন পশ্চিমে কার্পাথিয়ান পর্বতমালা,একটা জলমগ্ন গুহায় ডূব দিলেন তিন জন স্পেলিওলজিস্ট,তা্রা অনেক আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া কেভ বিয়ারের ফসিল খুজতে এসেছেন,এ ধরনের ডূবন্ত গুহাতেই সেটা সচরাচর পাওয়া যায়।গুহায় প্রবেশের পর তারা উদ্ধার করতে লাগলেন একের পর এক কেভ বিয়ারের ফসিল এবং সেগুলো সংখ্যায় এতই বেশি ছিলো যে তার এই গুহার নামই দিলেন কেভ অফ বোনস।গুহার সামান্য ভেতরেই পাওয়া গেল ইউরোপের প্রাচীনতম মানব ফসিল Oase 1

Oase 1 নিচের চোয়ালের হাড় যার সঙ্গে অক্ষত চারটি দাঁত ও রয়েছে।রেডিও কার্বন ডেটিং অনুসারে Oase 1 এর বয়স প্রায় ৩৭৮০০ বছর,এই ফসিলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি সম্পূর্ণ ভাবে মানব ফসিল হওয়া সত্তেও মানুষের সবচেয়ে বড় দৃশ্যমান বৈশিষ্ট পেট্রুডিং চিন(নিচের চোয়ালে্র বের হয়ে আসা অংশ) প্রথম পর্যবেক্ষণে বোঝা যায় না।জেনেটিক পরীক্ষায় এই ফসিলে প্রায় ৬-৯% নিয়ান্ডাথাল জিন পাওয়া গেছে,এবং নিশ্চিত ভাবেই Oase ১ একজন হাইব্রিড হিউম্যান।এবং জিনগত ভাবে আধুনিক ইউরোপিয়ানদের চেয়ে ইস্ট এশিয়ান্দের সাথেই তার বেশি মিল।Oase 1 কে এখনো পরিক্ষা নিরিক্ষা চলছে।আশা করা যায় খুব শিঘ্রই সে আমাদের আরও নতুন কিছু তথ্য জানাতে পারবে।কেভ অফ বোনস থেকে Oase ২ এবং Oase ৩ কেও উদ্ধার করা হয়েছে।
তথ্য সূত্র সমুহ
১)উইকিপিডীয়া ২)ফার্স্ট হিউম্যাণ ডকুমেণ্টারি সিরিজ(পিবিএস নোভা) ৩)ব্রেইন”স বিগব্যাং ডকূমেণ্টারি ৪)Wilford, John Noble (2 Nov 2011). "Fossil Teeth Put Humans in Europe Earlier Than Thought". New York Times.৫) Anderson, Andrea. "Team Characterizing DNA from Ancient Human with Recent Neanderthal Ancestry".www.genomeweb.com. Genome Web. Retrieved 9 May 2015. ছবি Oase 1 এবং Oase ২

সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×