somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুঘল সম্রাট আওরঙ্গজেব এর বলিউড অভিষেক,ভারতের নাগরিক নিবন্ধন আইন এবং বাংলাদেশ সীমান্ত

০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্রাট আওরঙ্গজেব)
স্কুলে পড়ার সময় বাধ্যতামূলক ভাবেই কিছু ইতিহাস পড়তে হয়েছে তাই অন্তত পক্ষে ৫/৬ জন মুঘল সম্রাটের নাম জানতাম,ইসলাম খা বা শায়েস্তা খানের মত দুয়েকজন সুবেদারের নামও জানতাম তবে পরীক্ষাপাস এর বাইরে তাদের প্রতি আলাদা কোন আগ্রহ আমার ছিলো না,তবে বছর তিনেক আগে মুঘল সম্রাট বাবুর কে নিয়ে লেখা এম্পায়ার অফ দ্যা মুঘল,রেইডার্স ফ্রম নর্থ নামের উপন্যাস টা পড়ার পর মুঘল ইতিহাস সম্পর্কে প্রবল আগ্রহ জাগে এই সিরিজের ব্রাদার্স এট ওয়ার,রুলার অফ দ্যা ওয়ার্ল্ড,টিন্টেড থ্রোন বই গুলোও পড়ে ফেলি,হুমায়ুন আহমেদ এর লেখা বাদশা নামদার ও বাদ যায় না তবে এগুলো তো ফিকশন তাই তুজুক ঈ জাহাঙ্গীর এর বঙ্গানুবাদ এবং প্রভাতাংশু মাইতির ইতিহাস এর বইও পড়তে শুরু করি।অনলাইন থেকেও অনেককিছু পড়া হয় বিশেষ করে স্ক্রোল নামের একটা ভারতীয় অনলাইন পত্রিকার কথা বলতে হয়।বিবিসির তৈরী প্রায় চার ঘন্টার একটা
ডকুমেন্টারিও দেখি,তবে এসবের মদ্ধে আমার কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে উপমহাদেশের মুসলিমদের কাছে মুঘলরা শক্তি,ঐশর্য আর সন্মানের প্রতিক হলেও হিন্দুদের ক্ষেত্রে সেটা সম্পুর্ন উল্টো,বিশেষ করে ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব বা বাদশা আলমগীর।ভারতে মুসলিমরা তাকে জিন্দাপীর বলে ডাকলেও হিন্দুদের কল্পনায় তিনি একজন নরপিশাচ ছাড়া অন্য কিছু নয়।এমনকি ভারতীয় বিভিন্ন ইতিহাসবিদ ও তাকে ধর্মান্ধ বদ্ধউন্মাদ বানাতে সচেষ্ট,সম্রাটের নেয়া অনেক রাজনৈতিক পদক্ষেপের ধর্মীয় ব্যাক্ষা দেয়া হচ্ছে।হাজার হাজার মন্দির ভাঙ্গার জন্যও সম্রাটকে দায়ী করা হচ্ছে,এই ২০২০ সালে বলিউড সিনেমাতেও ভিলেন হিসেবে সম্রাটের ডেব্যু হবে

(১০ জানুয়ারি মুক্তিপ্রতিক্ষীত তানাজি মুভিতে সম্রাট আওরংজেব,কারান জোহরও তাকে নিয়ে তাখত নামের সিনেমা বানাচ্ছেন)
হিন্দুনিপীড়ক! হিসেবে সম্রাটের পুরনো খ্যাতি গত কয়েকবছরে নতুন করে মাত্রা পেয়েছে বিশেষ করে এই বিজেপি সরকারের আমলে।
যাইহোক,সম্প্রতি নাগরিক নিবন্ধন আইন নিয়ে গোটা ভারত উত্তাল স্পষ্টতই মুসলিমদের টার্গেট করে বানানো এই আইন নাড়া দিয়েছে বাংলাদেশের সাধারন মানুষকেও,বিশেষ করে রোহিঙ্গাদের মত আরেকটা উদ্বাস্তু সমস্যা নিয়ে অনেকেই ভীত আর এই ভয় যে অমুলক নয় সেটা অলরেডি টের পাও্য়া শুরু করেছি,বিজিবি সাধারন গ্রামবাসী নিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে(প্রথম আলো ২ ডিসেম্বর) অনেক আটক হচ্ছে(ঢাকা ট্রিবিউন ২ জানুয়ারী) যদিও বিজিবির ডিজি দাবী করছেন আটক হওয়া বেশিরভাগই বাংলাদেশী(কোলকাতা২৪*৭,২জানুয়ারি) তবে ভারতের সীমান্তবর্তী জেলা গুলোথেকে যে দরিদ্র মুসলিম দের জোর করে দেশান্তর করা হবে না তার নিশ্চয়তা কেউ দিতে পারবে বলে মনে হয় না।
(এক বছরেরও বেশী সময় পর সামু তে এলাম,সদ্য মুক্ত সামু কে পেয়ে খুবই ভালো লাগছে)
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২০ রাত ৯:২৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×