somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের নামাযের পদ্ধতি: [সহজে মনে রাখার জন্য]

০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

﷽

ঈদের নামাযের কনফিউসনের অংশটা হচ্ছে সাধারন নামাযের থেকে এখানে ৬টা তকবীর বেশি আদায় করতে হয়। তো সবার মনে রাখার সুবিধার জন্য খুব সহজ করে বলি, যারা নামায পড়তে পারেন তাঁদের জন্য প্রথম অংশটা, শেষে পুরা নিয়মটা ভেঙে লিখছি, ইনশা'আল্লাহ একবার পড়লেই মনে থাকবেঃ

৬তকবীরের ৩তকবীর প্রথম রাকা'আতে বাকি ৩তকবীর দ্বিতীয় রাকা'আতেঃ
প্রথম ৩তকবীরঃ নামাযের সানা পরার পর। প্রথম দুইবারে হাত ছেড়ে দিবেন তিন নাম্বারে গিয়ে হাত বাঁধবেন।
দ্বিতীয় ৩তকবীরঃ ঈমাম সাহাবের সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ার পর ৩তকবীর হবে। ৩ বারই হাত ছেড়ে দিবেন, ৪র্থ তাকবীরে রুকুতে চলে যাবেন।


এখন পুরাটা বলিঃ
প্রথম রাকা'আতঃ প্রথমে এভাবে নিয়্যত করে নিন, ''আমি আল্লাহর ওয়াস্তে কিবলামূখী হয়ে এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তকরবীরের সাথে ঈদুল ফিতর বা ঈদুল আযহার দুই রাক'আত নামাযের নিয়্যত করছি।" প্রথমে তকবীর ''আল্লাহু আকবর'' বলে হাত কান পর্যন্ত হাত উঠিয়ে বলে স্বাভাবিকভাবে নাভীতে হাত বেঁধে নিবেন, তারপর সানা [সুবহানাকা আল্লাহুম্মা...] পড়বে। এরপর ঈমাম সাহাব তিন বার তাকবীর [আল্লাহু আকবর] বলবে, প্রথম দুই তকবীর'এর সময় হাত কানের লতি পর্যন্ত তুরে ছেড়ে দিবে মানে হাত বাঁধা যাবেনা। তৃতীয় তকবীর'এর সময় হাত তুলে বেঁধে ফেলবে [স্বাভাবিক নিয়মে]। তারপর ইমাম সাহেব তা'আউয়ুজ ও তাসমিয়্যাহ অর্থাৎ আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ নিম্নস্বরে পড়বেন এবং সূরা ফাতিহা ও অন্য সূরাকে জোরে জোরে আওয়াজ করে পড়বেন, এরপর রুকু করবেন। , রুকু তারপর সিজদা আদায় করবেন। খেয়াল রাখবেন, দাঁড়ানো অবস্থায় তাকবীরে পর যেখানে কিছু পড়তে হবে সেখানে হাত বাঁধতে হবে আর যেখানে পড়তে হবে না সেখানে হাত ঝুলিয়ে রাখতে হবে।

দ্বিতীয় রাকা'আতঃ সিজদা থেকে দাঁড়িয়ে, ঈমাম প্রথমে সুরা ফাতিহা এবং অন্য একটি সূরাকে তেলায়াত করবেন, তারপর তিন তকবীব ''আল্লাহু আকবর'' বলবে। এই তিন তকবীর'এর সময় হাত তুলে ছেড়ে দিতে হবে, মানে হাত বাঁধা যাবে না। তারপর ৪র্থ তাকবীরে হাত উঠানো ছাড়াই আল্লাহু আকবর বলে রুকুতে চলে যাবেন এবং নিয়মানুযায়ী নামাযের বাকি অংশটুকু সম্পন্ন করবেন। প্রত্যেক দুই তাকবীরের মাযখানে তিনবার "সুবাহানআল্লাহ" বলার পরিমাণ সময় নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে হবে। এরপর বাকি নামায স্বাভাবিক নিয়মে শেষ করবেন।

নামাযের পর ঈমাম সাহাবের খুত্ববা আদায় করবেন। এই সময় কোনো ওজরেই কথা বলবেন না।
আল্লাহ আমাদের ভুলত্রুটি ক্ষমা করে, রোজাকে কবুল করুন, আমিন।‬

রেফঃ
- দুররে মুখতার, রদ্দে মুহতার, ৩য় খন্ড, পৃষ্ঠা-৬৬
- ফাতাওয়ায়ে আলমগীরী, ১ম খন্ড, পৃষ্ঠা- ১৫০।



الحمد لله رب العالمين
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×