কয়েকদিন আগে এফএস এ (হ্যা ঠিকই বলেছেন, যে এফএস ভেজাল বিরোধী অভিযানে ধরা খেয়েছিল, হে হে হে) মান্থলি অফিসিয়াল লাঞ্চে গিয়েছিলাম। একটা আইটেম ছিল জেলো নাম। আগেও খেয়েছি তবে সেদিন এত ভাল লাগল যে আমি সবাইকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে বানায়। ওমা, সবাই দেখি জানে যে বাজারে এটা বানানোর পাউডার পাওয়া যায়, আমি একাই ভোদাই যে জানি না। তো বেশ কয়েকদিন খোঁজাখুঁজির পর আড়ং এ পেলাম কয়েকটা ফ্লেভারের পাউডার। একএকদিন বাসায় যাই আর এক একটা দিয়ে জেলো বানাই। কয়েকদিন আগে বানিয়েছিলাম লাইম এন্ড লেমন, দারুন লেগেছিল খেতে। কালকে বানালাম চেরী, ওয়াক থু, এত বিশ্রী যে খাওয়াই যায় না, মাঝখান থেকে আমার ফ্রিজে বাজে একটা ফ্লেভার ছড়িয়ে পড়ল।
-------------------------
আফিফ কে নাড্ডু করে দেয়া হয়েছে কয়েকদিন আগে, পুরা বাচ্চা ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার লাগতাছে দেখতে। আমি তো আফিফের একটা নাম রেখেছিলাম জং বাহাদুর, ঐ যে জাফর ইকবালের বইয়ে একটা বান্দরের নাম ছিল না জং বাহাদুর, সেইটা... - আফিফ দেখি মহা খুশী জং বাহাদুর ডাকলে, হে হে হে
-------------------------
আফিফ আর আমার মিল মহব্বত দিন দিন বেড়েই যাচ্ছে, অফিস থেকে ফিরলেই আমার সাথে খুব খাতির। তবে পোলা মহা চাল্লু। ওর মাকে রেডী হতে দেখলেই আমার কোলে আর আসে না। কারন ও তখন খুব ভাল ভাবেই বোঝে যে মা এখন বাইরে যাচ্ছে। কি আর বলব। আর আমার ল্যাপটপের দিকে সারাদিন টার্গেট করে রাখে, চান্স পেলেই কিবোর্ডের উপর হাত দিয়ে ধপাস ধপাস করে বাড়ী দেয়। আহারে আমার ল্যাপটপ...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




