বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
হাঁটছি আমি মেঠোপথে
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখিনা যে
তোমায় নিয়ে কত স্বপ্ন
আজ কোথাও হারায়
পুরোন গানটার সুর
আজ মোরে কাঁদায়
তুমিতো দিয়েছিলে মোরে কৃষনচূড়া ফুল
আমিতো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমিতো দিয়েছিলে মোরে কৃষনচূড়া ফুল
চলে গেছ আমায় ফেলে বহুদুর
[সুমন - অর্থহীন]
বাসা চেঞ্জ করব সামনে মাসে। বাসায় ফিরে শুনি সুমির বিভিন্ন কল্পনার কথা। এখানে এটা রাখবে, ওখানে সেটা। সবই একজন মানুষের সাধারন ভাবনা । বাসায় একটা ফ্যান দরকার। বাবু যাতে বিছানা থেকে না পড়ে যায় সেজন্য সুন্দর একটা গদি, যেখানে বাবুকে নিয়ে খেলা যাবে। বই গুলো রাখার জন্য সুন্দর একটা র্যাক। আরো কত কি। আবার তার মাঝেই চিন্তা কিভাবে সবকিছু ম্যানেজ করা যাবে আমাদের সামর্থ্যের মাঝে।
আমি পাশে বসে শুনি। হয়তো মাঝে মাঝে ওর মাথায় বিলি কাটতে কাটতে মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই, আমাকে এমন চমৎকার একজন সঙ্গী দেয়ার জন্য।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



