somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বিখন্ডিত আবেগ, ডিভাইডেড চোখের জল...

১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং ফেসবুক ওয়ালে একটা ভিডিও বেশ দেখা যায়। একজন লোক চোখবদ্ধ অবস্থায় একটি কক্ষে দলীয় চাদাঁবাজির বিস্তারিত বর্ণনা করছেন। আওয়ামী বিরোধীদের জন্য একটা ভালো ভিডিও। কিন্তু আমার রুচিতে আসে না। বাবার বয়সী একটা লোককে সেনাবাহিনীর কিছু তরুন অফিসার চোখ বন্ধ করে সাকার্সের ক্লাউন বানিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন... নাহ্‌, আমার সত্যিই মমতা হয় ঐ মৃত লোকটার জন্য। অসহায়হের মত তিনি যখন একগ্লাস পানি খেতে চান, আমার চোখ আর্দ্র হয়ে আসে। তাকে আমার আব্দুল জলিল বা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনে হয় না, শেষ বয়সে জীবনযুদ্ধে পরাজিত একজন মানুষ মনে হয়।
ফেসবুকে এমন অনেক ভয়াবহ ছবি বা ভিডিও দেখি। হরতালে বোমার আঘাতে স্কুলছাত্রীর রক্তাক্ত চোখের ছবি, চাপাতি হাতে কুপিয়ে মানুষ হত্যা করার ছবি বা পুলিশের হাতে গ্রেফতারকৃতদের নৃশংসভাবে গুলি করার ভিডিও। দেখতে না চাইলেও দেখতে হয়; আমি শেয়ার করি না কখনো। কারণ, যে ছবি দেখার বা সহ্য করার মত মানসিক শক্তি আমার নেই, তা অনেকেরই নেই বলে আমার বিশ্বাস।
রাজনৈতিক হানাহানি আজ নতুন নয়, তবে যা ভয়াবহ তা হলো, আজ একই ঘটনা বা ছবি আমাদের মনে ভিন্ন ভিন্ন আবেগের জন্ম দেয়। একটা মানুষ যখন অত্যাচারিত হয়, আমরা কেউ কাঁদি আর কেউ হাসি। অবাক করার মত বিষয়! পুলিশের থেঁতলে যাওয়া মাথা দেখে অনেকেই হাসে; আবার অনেকের অট্টহাসির কারণ হয় পুলিশের গুলিতে কারো মায়ের বুক খালি হতে দেখে। আমি সত্যিই অবাক হই! যেন দেশে যুদ্ধ চলছে কোন দূর বিদেশি শক্তির সাথে। যেন আমরা একই দেশের একই মায়ের মাটিতে পালিত উচ্ছল, দুরন্ত সন্তান নই। যেন একই মায়ের ভাষায় একই সুশীতল ছায়ায় আমাদের বেড়ে উঠা নয়? কেন আমাদের আবেগগুলো এমন বিভক্ত হলো? দলীয় পরিচয়ের বাইরে প্রথমেই কী আমরা মানুষ নই? এ কোন রোগে রোগাক্রান্ত হলো আমাদের মানবীয় মন?
রাজনীতি আমাদের অনেক কিছু দেয়, আবার কেড়েও নেয়। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার সাথে সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর কোন আত্বিক সম্পর্ক নেই। তারাও আজ মৃত্যু দেখে হাসতে শিখছে। আমাদের প্রজন্ম আজ মানুষকে মানুষ বলে চিনছে না, আওয়ামীলীগ, বিএনপি বা জামায়াত নামে চিনছে। কী ভয়াবহ!
নতুন বছরে আমরা হয়তো অনেক কিছুই পাবো। আজকের দুঃখের দিনগুলোও হয়তো আমাদের জাতীয় জীবনে অনেক পাওয়া যোগ করে দেবে। কিন্তু ভয়াবহ যে-ই রোগ আমাদের আজ ঘিরে ধরেছে, তার নিরাময় দেবে কী?

নিজেকে একটা গরীব দেশ, নিরক্ষর সমাজ বা অনগ্রসর জাতির প্রতিনিধি ভাবতে লজ্জা হয় না; লজ্জা হয় মানুষ হয়েও অমানুষের মত নিজের চোখের পানিগুলোকে এভাবে ডিভাইডেড হতে দেখে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×