somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"জয় হোক বঙ্গমাতার - জয় হোক বিশ্ববেহায়ার"

২২ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবিধান থেকে একচুলও নড়া হয়নি। সংবিধান নামক পুস্তকটির ঘাড়ে বসে গলা টিপে ধরে করা হয়েছে সবকিছু। সংবিধানের ৫৮(ক) ধারা লংঘন করে পদত্যাগের পর অফিস করেছেন মন্ত্রীরা, বেতন-ভাতা সহ সরকারী সব সুযোগ সুবিধা নিয়েছেন, ফাইলপত্রে সই করেছেন। সংবিধান রক্ষায় মায়াকান্না কাহাঁতক আর সহ্য হয়?

বিশ্বের গনতন্ত্রের ইতিহাসে নজিরবিহীন ক্ষমতার ভাগাভাগিকে নাম দেয়া হলো "সর্বদলীয় সরকার"। রুটি হালুয়ার ভাগ দিয়ে ঘরে কুকুর ডেকে আনা চোরের হাত থেকে রক্ষার সাময়িক উপায় হতে পারে; দুঃসময়ে ক্ষুধার্ত কুকুরও আপনার জীবন কব্জা করবে না- এমন গ্যারান্টি কে দেবে?

সেনাছাউনিতে জন্ম নেয়া জাতীয় পার্টির পদতলে দলিত হলো আওয়ামীলীগের মুক্তিযুদ্ধের গৌরব। বিশ্ববেহায়া আজ রাজনৈতিক বন্ধু হলো শেখ হাসিনার। এতে শহীদ নূর হোসেন অপমানিত হতে পারে- শেখ হাসিনার দোয়া নিয়ে যে বুকে লিখেছিল "স্বৈরাচার নিপাত যাক"। কিন্তু সে কি জানে তার নেত্রী হয়তো এখনো "আনহ্যাপী" নয়। যেমনটা ছিল না ৮২-তে স্বৈরাচারী শাসক ক্ষমতা দখলের পর। রাজনীতি নোংরা - তাই বলে এতটা?

প্রধান বিরোধীদলকে বাইরে রেখে নির্বাচনের গ্রহনযোগ্যতা কতটুকু সেটা মাননীয় প্রধানমন্ত্রী ভালোই জানেন। কিন্তু লুটপাটের হিসাব দিতে প্রস্তুত নয় বলেই কি এতকিছু? সর্বশেষ নির্বাচনী ফলাফল দেখে এতটাই ব্যথিত আজ কোন গোয়েন্দা রিপোর্টেই আর ভরসা নেই। নেতারা উন্নয়নের জোয়ারে দেশ ভাসানোর দাবী করেন- কিন্তু নির্বাচনকেই যত ভয়। আর হবেই বা না কেন? পদ্মাসেতু ছিল প্রধান নির্বাচনী অঙ্গীকার। শেয়ার বাজার কেলেংকারী আর মন্ত্রীমহাশয়দের টাকার বস্তার হিসাব না হয় বাদ দিলাম। এরপর আছে পিলখানা হত্যাকান্ডের হিসাব, সেনাবাহিনীকে সন্তুষ্ট করতে ঢালাই ফাসিঁ কি যথেষ্ট? তাই, একমাত্র উপায় ক্ষমতায় থাকো- টিকে থাকো। নইলে যে সব হিসাব-কিতাব চুকিয়ে দিতে হবে। অনন্যোপায় দলনেত্রীর মর্মবেদনা সত্যিই অনেক ভয়াবহ!

দেখার বিষয়, আওয়ামীলীগের এই অবস্থান রাজনৈতিক বিবেচনায় গ্রহনযোগ্য নয়- এব্যাপারে সবাই একমত। মিডিয়া, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব, দাতা গোষ্ঠী, বিদেশি সাহায্য সংস্থাসহ কেউ সন্তুষ্ঠ নয়। সবাই এটাকে ক্ষমতা পাকাপোক্ত করার কৌশল হিসেবেই দেখছেন। ইতিমধ্যে আর্ন্তজাতিক মিডিয়ায় বাংলাদেশের বর্তমান অবস্থায় নিষেধাজ্ঞা আরোপের আশংকাও ব্যক্ত করা হয়েছে।

তাতে কি? আপনি বাঁচলে বাপের নাম। পিঠ বাঁচাতে সবাই মরিয়া হয়। আর বাংলাদেশের রাজনীতিতে এটা তো ডালভাত। সকালে বন্ধু বিকালে শত্রু, সকালে রাজনৈতিক মিত্র- বিকালে প্রবল প্রতিদ্বন্ধী- নতুন কী? তবে কেন আর আদর্শের রজ্জু টানার ভান করা? তুমি খারাপ কেন'র জবাবে তুমি ও তো খারাপ বলে পিঠ বাঁচানো, আর কত? সবাই আজ নেমে গেছে কুকুরের কাতারে; কেউ আগে আর কেউ পরে - এই যা। আর কুকুর সমাজের অধিপতি শিয়াল পন্ডিতরা মুখ লুকিয়েছেন আড়ালে। অপেক্ষা- কী ঘটে দেখার। আপাতত উনারা ব্যস্ত রবীন্দ্রসংগীত আর কবিতায়, নিউটনের তৃতীয় সূত্রের রহস্য উম্মোচনে, মান্না দে'র মৃত্যু কিংবা "ভারতীয় সিরিয়াল বন্ধ হোক" আন্দোলনে। উনাদের এতদিনের মানবতা-দেশপ্রেম-স্বৈরাচারবিরোধিতা সব জাদুঘরের কাঁচের দেয়ালে। দলপ্রেম জয় হোক- জয় হোক পা চাঁটার।

ভাগ্যিস, নূর হোসেন আজ বেঁচে নেই। থাকলে আরেকবার নেত্রীর পা ছুঁয়ে দোয়া নিত। কেঁদে বলতো "জয় হোক বঙ্গমাতার- জয় হোক বিশ্ববেহায়ার।"
ব্যাপারটা বড়ই লজ্জার হতো।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৬
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×