*একদিন সভ্যতা শিখতে জংলীদের কাছে যেতে হবে…
*বৃষ্টি মানে,
প্রেম আর সঙ্গমের আশকারা।
*সমুদ্রে ভেসে থাকে মানবতা,
কলমের সাথে যাদের সহবাস তারা খুন হয়,
বছর ছয়েকের শিশুকে খাবলে খায় শকুন,
প্রজ্ঞাবান ব্যক্তির কানমলে দেয় অন্ধরা।
চোখে,মুখে রুমাল বেঁধে,
হাতের তালু দিয়ে কান চেপে ধরে আছি।
আমি এসবের কিছুই জানিনা,
আমি এসবের কিছুই বুঝি না।
*আজন্ম ঘৃণাবোধ।
আমি আমার বাম হাত কে ঘৃণা করি।এক জোড়া পা আছে,সেগুলোকে ও ঘৃণা করি।
*এক মুঠো ঘুম হবে?
রাত্রির কোলে মাথা রেখে,
হাঁটু ভাঙা ‘দ’ হয়ে ঘুমাবো।
*আমি মানুষের ভিড়ে মানুষ খুঁজি,
আর নিজের ভিতর পুষে রাখি জানোয়ার।
এক সন্ধ্যা বেলায়,
আমি ইশ্বরের হাতে হাতকড়া পারাবো…
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



