somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমুদ্র বাজি

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেষমেশ,
আমার বাঁচোখ বাজি রেখেছি জুয়ার আসরে।
এবং
যখন হেরে যাচ্ছিলাম,
তখন
নিরুপায় হয়ে বাঁচোখ বাঁচাতে আমি ডানচোখও বাজি রাখলাম।
যখন বুঝে ফেললাম,
জুয়ায় হেরে যাচ্ছি,
অর্থাৎ
চোখ দিয়েই দেখছি দুটি চোখের নির্মম পরিণতি,
বিষণ্ণতা চোখ গলে বেড়িয়ে পড়লো আমার।

আমি কাঁদছিলাম,
আর বলছিলাম,
মা'কে একটু দেখবো শেষবারের মত।
মা বলতে,
দৃষ্টিশক্তি মরে যাওয়া এক বৃদ্ধার কথা,
যিনি কিনা জুবুথুবু হয়ে বসে ইশ্বরের মৃত্যু কামনা করেন।

রাজি হলো না, জানেন!
মানুষ এতটা নিষ্ঠুর হয় কি করে জানা নেই।
উল্টো তাড়া দিলো,
আর নিজ কন্যার অন্ধত্বের কথা বলে চেঁচিয়ে উঠলো।

অপারেশন থিয়েটারে কনকনে ঠান্ডা,
জানলা নেই। জানলা না থাকাটাই বোধহয় নিয়ম। যদিও জানলাই একটা বদ্ধ রুমের চোখ।
আমার চোখ দুটো যে সুন্দর, চোখের ভেতরও যে সমুদ্র থাকে,
সে কথা জানতাম না আমি,
নওরীণই প্রথম বলেছিলো।
সেতো দুযুগ আগেকার কথা, কলেজের ব্যালকনিতে।

নওরীণ,
এখন কোথায় জানা নেই,
কাজল দেয় কি চোখে!
খিলখিল করে কি হেসে উঠে!
কান্না পেলে কি কামড়ে ধরে নিজের আঙ্গুল!
হায়! কিসব ভাবছি!

আমার চোখ দুটো নিয়ে যাওয়া হবে কিছুক্ষণ পর,
একটি কিশোরী সে চোখ দিয়ে সমুদ্র দেখবে, দেখবে বৃষ্টি এমনকি স্বর্গের বিভৎসতাও।
আচ্ছা, সে কি কখনো অন্ধকার আকাশে এ্যারোপ্লেনের লালনীলবেগুনী বাতির মিটমিট করা চোখ টিপুনি দেখে,
বিষণ্ণ হয়ে উঠবে!
কিংবা কখনো কি মুখোমুখি হবে নওরীণের, যে কিনা কিশোরিকে বলবে- তোমার চোখে সমুদ্রঝড়।

অপারেশন শেষে বাড়ি ফিরে মায়ের পাশে বসে চেঁচিয়ে জানতে চাইবো,
কিরে জগলু কয়টা বাজেরে!
এখন কি দুপুর! জগলু! এই জগলু! কোথায় গেলি, হারামজাদা!

মাস্ক মুখে, এ্যাপ্রোন পরিহিত চিকিৎসক,
দীর্ঘক্ষণ তাকিয়ে ছিলেন চোখাচোখি, কাঁপাকাঁপা আদুরে কন্ঠে জানতে চাইলেন, আমি প্রস্তুত কিনা।
মৃদু হাসলাম, মারাত্মক রসিকতা ছাড়া আর কিছুই মনে হলো না আমার।

একজন নার্স, একটি ইঞ্জেকশন পুশ করলেন।
এবং তৎখনাৎ আমি একটি ঘোরে প্রবেশ করলাম, নিউরন গুলো নিস্তেজ হয়ে যাচ্ছে। চিকিৎসক আমার দিকে তাকিয়ে আছে সমুদ্রসজল চোখে।

আমি আলতো স্বরে জিজ্ঞেস করলাম,
ডাঃ আপনার নাম কি?
ততক্ষণে আমার চোখের পাতা বুঝে গেলো,
ভাসাভাসা শব্দে শুনতে পেলাম, ডাঃ বলছে, আমি নওরীণ।

কি আশ্চর্য! মারাত্মক রসিকতাও ছাড়া আর কিছুই মনে হলো না আমার।

সেপ্টেম্বর, ২০১৬।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×