somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বনফুলেরগল্পঃ নাথুনীর মা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পেশায় চিকিৎসক হওয়ায় বনফুল এর অধিকাংশ গল্পে উঠে এসেছে মানুষের বিভিন্ন শারীরিক রোগ,এবং চিকিৎসা,প্রতিকার ইত্যাদির ঘটনা।সেগুলোর পাশাপাশি গল্পগুলোও লেখক অসম্ভব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।নিচের গল্পটি একটি ছোটগল্প এবং অবশ্যই পড়ে বিনোদন পাবেন।
**************************নাথুনীর মা****************************

Fixity of Purpose এর বাংলা কি?
উদ্দেশ্যের দৃঢ়তা ?
যাহাই হোক,ইহার সুন্দর একটি উদাহরণ সেদিন দেখিয়াছিলাম।গল্পটি বলিবার পূর্বে "লক জ” কাহাকে বলে,তাহাও বুঝানো দরকার। “লক জ(Lock Jaw)” তাহাকেই বলে যাহা হইলে ব্যয়ত আনন আর বন্ধ হয় না,ব্যায়তই থাকে। হাই তুলিতে গিয়া অনেকসময় এই বিপদ ঘটে। মুখ কিছুতেই বোজে না,হাঁ করিয়াই থাকিতে হয় যতক্ষণ না ডাক্তার চোয়ালের হাড়টি যথাস্থানে বসাইয়া দেন।ইহার ঠিক ডাক্তারি নাম ডিসলোকেশান অব ম্যান্ডিবল(Dislocation of Mandible)-একবার হইলে সঙ্গিন “পরিস্থিতি”।
একটি রোগীকে লইয়া অনেক রাত্রি পর্যন্ত জাগিতে হইয়াছিল। সকালে চোখ হইতে ঘুম ছাড়িতেছিলনা। গৃহিণীর বারম্বার তাগাদা সত্ত্বেও তন্দ্রাচ্ছন্ন হইয়া বিছানায় পড়িয়াছিলাম।
‘কড়কড়’ শব্দে বাজ পড়িল না-দুয়ারে কড়া নড়িল।
বাহিরে আসিয়া দেখিলাম ,একটী আধ-ঘোমটা-দেওয়া কম-বয়সী মেয়ে একটি বুড়ীকে লইয়া দাঁড়াইয়া আছে। চিনিতে পারিলাম –নাথুনীর স্ত্রী ও মা। ইহাদের বাড়িতে ইতিপূর্বে চিকিৎসা করিয়াছি। নাথুনী স্থানীয় ময়দার কলে চাকরি করে।
কি হল?
বুড়ী নীরব ।
নাথুনির বউ বলিল ,মায়ের মুখ হা হয়ে গেছে। বুজছে না।–বলিয়া সে মুখ ফিরাইয়া হাসি গোপন করিল।
তাই নাকি?দেখি-
দেখিলাম,ঠিকই তাই – বুড়ির ‘জ’ স্থানচ্যূত হইয়াছে।
নাথুনি কোথায়?
নাইট-ডিউটি থেকে ফেরেনি এখনও।
এরকম হল কি করে?হাই তুলতে গিয়ে?
বধূই উত্তর দিল (বুড়ীর পক্ষে কথা বলা অসম্ভব) ,না,হাই তুলতে গিয়ে নয়।
তবে?
এমনই।
এমনই কি করে হবে?কিসের জন্য হা করেছিল?
বধূটি তখন ঈষৎ হাসিয়া অবনত মস্তকে পায়ের বুড়ো আঙ্গুলের নখ দিয়া মাটি খুঁড়িতে খুঁড়িতে সসংকোচে বলিল, মা আমাকে গাল দিচ্ছিলেন ।অনেকক্ষণ গাল দেবার পর যেই ‘পোড়ারমুখী’ বলতে গেছেন ,অমনি ‘পোড়ার’ পর্যন্ত বলেই –
মুখে আঁচল দিয়া ঘাড় ফিরাইয়া সে হাসি গোপন করিল। বুড়ীর চোখের দৃষ্টি অগ্নিবর্ষণ করিতে লাগিল।
কতক্ষণ হয়েছে?
আধঘন্টা হবে।
আচ্ছা,বস তোমরা,এখুনি ঠিক করে দিচ্ছি আমি।
ভাবিলাম মুখরা বুড়ীটা একটু শাস্তিভোগ করুক, আমি ততক্ষণে প্রাতঃকৃত্যাদি সারিয়া লই।
রোগী দেখিবার ঘরটায় তাহাদের বসাইয়া আমি ভিতরে চলিয়া গেলাম।
ফিরিলা প্রায় ঘন্টাখানেক পরে।
আসিয়া বিধিমত দুই হাতের দুইটা বুড়া আঙ্গুল বুড়ীর মুখগহবরের পুরিয়া নীচের চোয়ালের হাড়টায় বেশ জোরে চাপ দিয়া টান দিলাম। খুট করিয়া হাড় যথাস্থানে বসিয়া গেল।
মুখ হইতে বুড়াআঙ্গুলটি বাহির করিয়া লইবার সঙ্গে সঙ্গে বুড়ী বলিল – মুখী!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×