![]()
ডন সিনেমা এই নিয়ে ত্রিশবারের মত দেখেছে সিনু।নয়-দশ বছরের বাচ্চা।দেখতে দেখতে নিজেকেই ডন ভেবে বসে।এলাকার ছোট্ট বাচ্চাদের নিয়ে দল ও গঠন করে। স্মাগলিং করে রাতবিরাতে,চিটিঙ করলে সরাসরি মার্ডার।অবশ্য সবই কাল্পনিক।
সিনুর মা চিন্তিত,সবাই সিনুর উপর মহাবিরক্ত,এমনকি ক্লাসে রোল কল করলেও সে তার নিজের নামে জবাব দেয় না,তাকে ডাকতে হবে “ডন সিনু” নামে।মা শেষমেশ রাগের চোটে বলে বসে হয় সে থাকবে,নাহয় মা চলে যাবে।
রাতে এলাকা ছাড়ে ছোট সিনু।ডন সে হবেই।
এই হচ্ছে তেলেগু মাস্টার রাভিতেজার চমৎকার মুভি “ডন সিনুর” শুরু।তার বিপরীতে আছে শ্রিয়া শরণ।
![]()
তেলেগুভক্ত বা রাভি তেজা ভক্ত যারা আছেন,তাদেরকে এনিয়ে নতুন করে বলার কিছু নেই।তবে,যারা এখনো তেলেগু স্বাদ নেননি,তাদের জন্যই বলা। তেলেগুমুভি কোন মুভি নয় একটা বিনোদন প্যাকেজ।আপনি যদি তেলেগু না দেখে থাকেন এর মর্ম কখনোই জানবেন না।
যাইহোক , রাভিতেজার এই মুভিটি দ্বিতীয়বারের মত দেখতে বসলাম।একশান,কমেডি তে ভরপুর খুব মজার একটি মুভি। রাভিতেজা হল তেলেগুর সালমান খান জাতীয়। যাকে,বলা হয় মাস মহারাজা(জনগণের নায়ক)।
তেলেগু মুভির আরেকটি বৈশিষ্ট্য হল এখানে নায়ক দের ফোকাস করা হয়।যেটা আমরা বলিউডে উলটো টি দেখি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




