somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিপ্লব৯৮৪২
জীবন ঘনিষ্ট বিষয় নিয়ে লেখালেখি করি। চেতন ভগতের মতো বাংলাদেশেও পরিবর্তনের স্বপ্ন দেখি। সেই পরিবর্তন শুরু হবে আমার নিজ জেলা কুমিল্লা থেকে, পরে ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে-এই আমার বিশ্বাস।

প্রিয় কাদের সিদ্দিকী বীরউত্তম সমীপেষু,

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আপনি স্বাধীনতা সংগ্রামের বীরযোদ্ধা। দেশি-বিদেশি বহু লেখক তাদের বইয়ে আপনার মুক্তিযুদ্ধে অবদানের কথা বীরত্ব ও গভীর শ্রদ্ধার সাথে উল্লেখ করেছেন। আমি সেদিকে যাব না। আপনাকে চেনে না বা জানে না এমন বাংলাদেশি সম্ভবত বাংলাদেশে নেই। আপনি দেশের মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রানিত লোকদের কাছে কতটা জনপ্রিয় তা একটা উদাহরন দিলেই বুঝতে পারবেন।

নব্বইয়ের দশকে চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে বিজয়মেলার আয়োজন করা হত। জিমনেসিয়ামের কাছে স্থাপিত বিজয়মঞ্চে মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হত। সাধারন জনগন আলোচনা শোনাতে যত না আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ ছিল মেলা প্রাংগনে ঘোরাঘুরি করা আর কেনাকাটাতেই। আয়োজকরাও তা বুঝত তাই কতক্ষন পরপরই ঘোষনা দিতে,-“আজ বক্তব্য রাখবেন বংগবীর কাদের সিদ্দিকী । দর্শকরা আপনার নাম শুনেই বিপুল করতালিতে মেলা প্রাংগন মুখরিত করত আর অধীর আগ্রহে আপনার আগমনের অপেক্ষা করত।আপনি হয়ত জানতেনও না ব্যাপারটা।

’৭৫ সালে বংগবন্ধু হত্যার পর যখন আওয়ামীলীগের বেশিরভাগ নেতা মোশতাকের মন্ত্রীসভায়, তখন একমাত্র আপনিই বংগবন্ধুর চতুর্থ পুত্র ঘোষনা দিয়ে অস্ত্র হাতে প্রতিবাদ করেছিলেন।

’৯৬ সালে আওয়ামীলীগের মনোয়নে এমপি হয়েছিলেন। ক্ষমতার কেন্দ্রে থাকা লোকদের সাথে মতের মিল না হওয়ায় আওয়ামীলীগ ছেড়েছিলেন। নতুন দল করেছেন। সবই ঠিক আছে।

২০০১ সালের নির্বাচনে আপনি একাই ৫ আসনে প্রার্থী হয়ে ৫ জন আওয়ামীলীগের প্রার্থীকে পরাজিত করেছিলেন। এবার আওয়ামীলীগ বুঝুক ঠেলা- ভাবটা এমনই। তাও ঠিক আছে।

কিন্তু জোট সরকারের সময়ই পত্রিকায় খবর প্রকাশিত হয় আপনার ঠিকাদারি প্রতিষ্ঠান টাংগাইলের বিভিন্ন এলাকায় কাজ পেয়ে(৫ আসনে আওয়ামীলীগ প্রার্থী ফেল করানোর পুরস্কার!) - কাজ না করার খবর। অর্ধসমাপ্ত, অসমাপ্ত ব্রীজ-কালভার্ট আর ভবনের ছবি। সেই সাথে খবর এলো কোন এক কলেজের অধ্যক্ষের বাসভবন অন্যায়ভাবে দখল করে রাখার ।তা কি ঠিক আছে!! ধীরে ধীরে আপনার অধঃপতন শুরু হল।

২০০৯ এর নির্বাচনে কিছুই করতে পারলেন না । কিন্তু নির্বাচনের পরপরই আওয়ামী বিরোধীতার নামে স্বাধীনতা বিরোধিদের পত্রিকা আর মিডিয়ায় নিয়মিত হাজিরা দিতে থাকেন । ধরে নিলাম অর্থের প্রয়োজন, অর্থের জন্য।

সর্বশেষ শাহবাগ আন্দোলন যখন তুংগে তখন আন্দোলনের আবহকে হালকা করার জন্য কিছু উলটাপালটা কথা বলা শুরু করলেন। কোথায় আন্দোলনে গিয়ে সংহতি প্রকাশ করবেন তা না করে যেসব মিডিয়া শাহবাগের আন্দোলনকে কটাক্ষ করছে সেসব মিডিয়ায় আপনার উপস্থিতি বাড়িয়ে দিয়েছেন। কোন এক আওয়ামীলীগ নেতার বক্তব্যের জবাব দিতে গিয়ে বংগবন্ধুকে বলেছেন,”রাজাকার কমান্ডার”।

কী সুন্দর লাগে শুনতে তাই না ! আপনি না বংগবন্ধুর চতুর্থ পুত্র। পিতার প্রতি এই শ্রদ্ধা!



হুমায়ুন আজাদ যিনি কারো কাছে ভালো লাগবে কি লাগবে না তা না ভেবেই যথার্থ উক্তি করতেন -বলেছিলেন,একদিনের রাজাকার চিরদিনের রাজাকার কিন্তু একদিনের মুক্তিযোদ্ধা চিরদিনের মুক্তিযোদ্ধা নয়।
এখন মনে হচ্ছে কথাটা আপনার চরিত্রের সাথে হুবহু মিলে যায়।
তাই বংগবন্ধু সরকারের দেয়া “বীরউত্তম” খেতাবটা দিগন্ত টিভিতে গিয়ে আনুষ্টানিকভাবে বর্জন করবেন ?? ? ? ?
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
২৩টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×