কিছুদিন আগেই অ্যাপল স্টোরগুলো পরিণত হয়েছিল মৌমাছির চাকে। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নতুন মডেলের স্মার্টফোনটি সংগ্রহ করতে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। আবার খানিকটা অপেক্ষা। অর্ডার সামলাতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রথম ২৪ ঘণ্টায় ২০ লাখেরও বেশি অ্যাপল আইফোন ৫এস এর অর্ডার দিয়েছেন অ্যাপল-প্রেমীরা। এদিকে অ্যাপল ইনকর্পোরেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, এর আগে যে অর্ডারগুলো দেয়া হয়েছিল, তা অ্যাপলের প্রাথমিক সরবরাহের পরিমাণকে ছাপিয়ে গিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী আগামী শুক্রবার আবার খুলে যাবে অ্যাপল স্টোরের দরজা। এদিকে প্রথম দিনে বিক্রির যে রেকর্ড এবার অ্যাপল গড়েছে, তা আগের বারের তুলনায় দ্বিগুণ। খবর বার্তা সংস্থা রয়টার্সের। গত বছরের অক্টোবরে অ্যাপল ৪এস সংগ্রহ করতে প্রথম ২৪ ঘণ্টায় জমা পড়েছিল ১০ লাখ অর্ডার। তবে নতুন এ মডেলের স্মার্টফোন বিক্রি শুধু যুক্তরাষ্ট্র ও ইউরোপের জার্মানি, ফ্রান্স ও বৃটেনে সীমাবদ্ধ থাকবে। আগামী ২২শে সেপ্টেম্বর বিশ্বের আরও ২২টি দেশের অ্যাপল-প্রেমীদের হাতে পৌঁছে যাবে অ্যাপল ৫এস।
২৪ ঘণ্টায় রেকর্ড ২০ লাখ অ্যাপল আইফোন ৫এস বিক্রি
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।