somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগের তাণ্ডবের শিকার নিরীহ রাব্বি, ঘটনা এত সহজেই আড়ালে পড়ে যাচ্ছে?

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাব্বি এমন একটা জায়গায় নিহত হয়েছে যেখানে লাইভ টেলিকাষ্টের কেউ ছিলনা বলে মৃত্যুর ভিডিওটা মিডিয়াতে আসেনি। ছবি সহ হত্যাকারীর পরিচয় জানা যায়নি, তাই জনগনের সেন্টিম্যান্টকে তেমন সারা দিতে পারেনি..............

সে কোন এসিডদগ্ধ নারী নয় বলে কোন মন্ত্রী বা নেতা তাকে দেখতে যায়নি বা নগদ অর্থের কোন আশ্বাস দেয়নি.................

সে সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ নয় বলে তার ব্যাপারে মিডিয়া বা কারো তেমন উৎসাহ দেখা যায়নি...................

রাব্বি ছিল একটা সাধারন ছেলে, অতি সাধারন একটা খেটে খাওয়া পরিবারের ছেলে। অটোচালক বাবার হয়ত সামর্থ্য ছিল না ছেলেটাকে স্কুলে ভর্তি করিয়ে লেখাপড়া শিখানোর। সে ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্রশিবির বুঝতনা, আসলে এগুলো বুঝার মত বয়স তার হয়নি। বাংলাদেশ অর্থণীতিতে সমৃদ্ধি অর্জন করছে যার বিন্দুমাত্র স্পর্শও রাব্বির গয়ে লাগেনি। গ্রামের আরো দশটা দরিদ্র পরিবারের শিশুর মতই তার দিন কাটত দাদীর সাথে ক্যাম্পাসের আঙ্গিনায় পাতা কুড়িয়ে। অথচ তাকেই প্রাণ দিতে হলো ক্ষমতাসীন ছাত্রসংগঠনের ক্ষমতার লড়ায়ে।

বিশ্ববিদ্যালয় হলো উচ্চ শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীট, যেখানে সভ্যতার চর্চা হয়। দেশ এখন কোন যুদ্ধাবস্থায় নেই, চলছে প্রগতিশীল চেতনায় গণতন্ত্রের সুবাতাস। সেই ক্যাম্পাসের মত সভ্য জায়গায় সভ্য গনতান্ত্রিক পরিবেশে রাব্বিকে প্রান দিতে হলো ফিলিস্থানের শিশুদের মত। অথচ কি অবাক করা ব্যাপার যারা তাকে খুন করল তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই, অনুশোচনা নেই তাদের ইন্দনদাতাদের। তারাই মুখে ফেনা তুলে ফেলছে দেশে আইনের শাসন চালু আছে বলে। এই ছাত্রনেতারাই দেশে ভবিষ্যৎ নেতৃত্বের শূন্যতা পূরণ করবে, তারাই একসময় এম্পি-মন্ত্রী হবে। এই ছাত্রনেতারা দেশকে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে জিম্মিকরে ধ্বংসের দারপ্রান্তে ঠেলে দিচ্ছে আর তার বলি হচ্ছে রাব্বি বিশ্বজিতের মত তাজা প্রাণ। একবার ভেবে দেখুন তো কি এক ভয়ানক ভবিষ্যত অপেক্ষা করছে আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য।

রাব্বি হত্যাকাণ্ড কি আমাদের মনে সামান্যতম দাগ কাটে না, আমরা সভ্য সমাজে বাস করি, আমরা কি জবাব দিব রাব্বি বা তার পরিবারের কাছে? কার কাছে শান্তনা খুঁজবে রাব্বির পরিবার? শিক্ষা আমাদেরকে মানুষ করছে নাকি দিন দিন আমরা অমানুষে পরিনত হচ্ছি। কেন আমরা চিৎকার করে বলতে পারছিনা আমরা ছাত্ররাজনীতি চাই না, আমরা রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন চাই।


মাত্র ৩ দিন আগের ঘটনা অথচ আজকের প্রথম সারির কোন সংবাদপত্রে রাব্বির কোন নিউজ নাই। কোন অপরাধী গ্রেফতারের খবর নাই, এই হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রী, বু্দ্ধিজীবী বা মানবাধিকার কমিশনের কোন বিবৃতি নাই। অথচ বিশ্বজিৎ বা ইডেন কলেজের মেয়েটাকে নিয়া কত হৈচৈ হলো।
এভাবেই সবকিছু আড়ালে চলে যায় আর ছাত্রলীগের পশুরা নতুন কোন ঘটনার জন্ম দেয়। সরকার ঘটনা চাপা দেওয়ার জন্য নতুন কোন ইস্যু তৈরী করে।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×