
সূর্যটাকে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, হয়ে যাবে ছারখার-
হিমালয়টাকে মিশিয়ে দেবো আটলান্টিকের ঐ অন্ধকার,
চাঁদকে গুলি করে মেরে ফেলেছি, বরফ সব গলিয়ে-
আন্দিজের উচু শহর দিয়েছি মাটিতে মিশিয়ে।
কুকুর শিয়াল মরা খায়, বিড়াল পাশের বাড়ি-
হায়েনার দল ঘুমিয়ে উঠল, এখন যাবে তোদের রাজ্য ছাড়ি।
প্রশান্ত সাগর খালি হয়েছে, বালি এখন তাতে ভর্তি-
তোরা সব কালা্র দল, শুনলি না ঐ ঘরহারার আর্তি।
জাহাজ ডোবে, নৌকা ডোবে, মানুষ নাকি মরে না-
তোরা তো সব বদ্ধ কালা, তোরা ওসব শুনবি না।
শিয়াল কুকুর শুনতে পেলো, লাশ গুলো সব কাকে খেলো,
তোরা তো সব অন্ধের দল, তোদের এতে কিবা গেলো।
শোরের বাচ্চা-হারামি বলে গাল আমি দিলাম না-
গাল দিয়েও যদি শিক্ষা হতো? তোদের এসব আসে না,
ভদ্র সেজে থাকিস তোরা, দিলাম আমি ধিক্কার-
কুকুরটাও শুনবে না ঐ শরনার্থীর চিৎকার।
উৎসর্গঃ সিরিয়ার অন্তঃহীন ছুটে চলা মানুষ গুলাকে
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



