সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০০
দানব এবং টুনটুনি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
একদা এক গভীর রাতে এক দানব ফেইসবুক, সামু আর ইয়াহু মেসেঞ্জার নিয়া ব্যস্ত ছিল।দানবের মাথার উপ্রে এক বিশালাকায় ঘুর্ণন যন্ত্র তীব্র বেগে ঘুরিয়া বাতাস প্রদান করিতেছিল।হঠাৎ দানবের রুমে এক টুনটুনি ভুলক্রমে ঢুকিয়া পড়িল। ঢুকিল তো ঢুকিলই, এক্কেবারে ঘুর্নন যন্ত্রে তীব্র ভাবে আঘাত প্রাপ্ত হইল। দানব কিঞ্চিত বিরক্ত হইল। কারন দানব কিঞ্চিত ভীতু ছিল, সে ভাবিয়াছে " গৃহে বাদুর/প্যাচা ঢুকিয়া পড়ে নাই তো " ! কিন্তু ক্ষীণকায় টুন্টুনি দেখিয়া সে আশ্বস্ত হইল। টুন্টুনি তখন গা ঝাড়া দিয়া পুনরায় ঊড়াল মারিবার চেষ্টা করিতেছে। দানব ভাবিল টুন্টুনি হয়ত আর ঊড়িতে সক্ষম হইবে না। কিন্তু দানবকে অবাক করিয়া দিয়া ওই টুন্টুনি কক্ষে ঊড়িয়া বেড়াইতে লাগিল। দানব অতি দ্রুততার সহিত ঘুর্ণন যন্ত্রর ঘুর্ণন রহিত করিল। এরপর দানব অনেক কষ্টেসৃষ্টে রাগ দমন করিয়া অই টুন্টুনি কে ধরিতে উদ্যত হইল।টুন্টুনি তাহার আপন ভাষায় চিৎকার করিয়া তীব্র প্রতিবাদ জানাইল। অনেক কাঠখড় পোড়াইয়া দানব ওই টুন্টুনিকে ধরিতে সক্ষম হইল।দানব অবলোকন করিল, টুন্টুনি ঘুর্ণন যন্ত্রের আঘাতে সামান্য পালক খসিয়া যাওয়া ব্যতিরেকে আর কোন ক্ষতি হয় নাই। দানব তাহার মুঠোফোন দিয়া ওই আর্তচিৎকার রত টুন্টুনির কিছু ছবি তুলিল! ফটোসেশন সমাপ্ত হইবার পর দানব টুন্টুনির সুমধুর আর্তচিৎকারে যারপরনাই আমোদিত হইল এবং তাহার মনে আকস্ম্যাত দয়ার উদ্রেক হইল ।তাই দানব ওই মুঠোবন্দি টুন্টুনিকে জানালার মধ্যখান দিয়া হাত গলাইয়া রাতের গভীর আঁধারে ছাড়িয়া দিল। এরপর হইতে দানব নিজেকে "মহাপুরুষ " , " সাধু " ... ভাবিতে ভাবিতে সামু, ফেইসবুক, ইয়াহু মেসেঞ্জার... এ এই অসাধারন ঘটনা বৃত্তান্ত বর্ণনা করিতে লাগিল।
১১টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন
ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন
"টোকাই থেকে হিরো"

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।