রাজনীতির একাল-সেকাল
রাজনীতিতে নীতির পরিবর্তন কিংবা পরিবর্ধন মনে হয় সময় কিংবা ব্যক্তি অথবা দুটোরই উর্ধ্বে।খুব ছোটবেলা যখন জসীম আর জাম্বুর ফাইট দেখতাম তখন বড় ক্রিমিনাল হওয়ার স্বপ্ন দেখতাম।কিন্তু পাঠ্য বইয়ের কিছু চরিত্র আমার ক্রিমিনাল হওয়ার স্বপ্নকে গলাটিপে মেরে ফেলল।
বড় মাপের রাজনীতিবিদ হওয়া স্বত্ত্বেও কত বড় মনের মানুষ হওয়া
যায় তা আমাকে ভাবিয়ে তুলতো। মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান প্রমূখ ব্যক্তিদের সম্পর্কিত লেখা গুলো বার বার বইয়ের পাতা উল্টে উল্টে পড়তাম।যতবার পড়তাম, ততবার ই বিস্মিত হতাম।
যতদুর মনে পড়ে ৩য় কিংবা চতুর্থ শ্রেণীর বাংলাবইতে দেখা একটা
ছবি (যেখানে রাজনীতিবিদ ভাসানী সাহেব নিজ হাতে রান্না করতেছেন
মাটির হাড়িতে) আজও আমার হৃদয়ে চির আম্লান। সেদিন থেকে রাজনীতি আমার ধ্যান- জ্ঞান। পিতামহ সংশ্লিষ্ট ইউনিয়নের আওয়ামী রাজনীতির পুরোধা থাকায় আমার উৎসাহ বৃদ্ধি পেতে থাকে। বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ,কোর্ট-সালিশী এগুলোতে আমার উপস্তিতি ছিল পিতামহের সমানুপাতিক।কিন্তু ৪র্থ শ্রেণীতে থাকা অবস্থায় পিতা- মহের মৃত্যু আমার রাজনীতিবিদ হওয়ার সুযোগের অপমৃত্যু
ডেকে আনে।
যা বলতেছিলাম সময়ের সাথে সাথে সবকিছুই বদলেগেছে। বদলে গেছে রাজনীতির হালচাল এবং এর কথিত ধারক রাজনীতিবিদদের ধ্যান-
ধারণাও।মানব সেবা যা ছিল রাজনীতির পুরাতন মূলমন্ত্র এখনতা দাড়িয়েছে মানব ধর্ষণ। ধর্ষণ কথাটা ব্যবহার করলাম এর ভয়াবহতা বুঝানোর জন্য। রাজনীতি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুদুরপ্রসারী আয়ের পথ। এখানে লাগে না কোন বি.এস.সি ডিগ্রী কিংব চারিত্রিক সনদপত্র। Now a days politics is only a most wanted path of incom that doesn't deserve legality. তার পরও দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেও।গুটিকয়েক চোর বাটপারের কারনে অগ্রগতি রুধ হতে পারে,হতে পারে হাজার কোটি টাকা মূল্যের ক্ষতি কিন্তু দেশথেমে থাকবে না।কোটি কোটি মেহনতি মানুষের হাত আর লবণাক্ত ঘাম এ দেশকে বরাবরের মতোই রাখবে অগ্রসরমান।
শ্রদ্ধা সেইসব মেহনতি মানুষের জন্যে আর আফসোস একজন মুজিব, ভাসানীর জন্যে।
আমার ফেসবুক প্রোফাইল পরিদর্শন করতে
Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



