somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুণ্য হৃদয়ের প্রতিবিম্ব

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের শুরুতেই বাড়ির পাশের বিল অতিথি পাখিদের কলকালীতে মুখর হয়ে উঠত। বিলের পানিতে বসবাসরত ছোট ছোট মাছ গুলির সুখের জীবনে দুঃস্বপ্নের একরাশ কালো মেঘ ছড়িয়ে আগমন ঘটত ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির। পাখিগুলি বিল থেকে মাছ ধরে ঠোঁটে করে নিয়ে যেত জলের বুকে জেগে ওঠা ছোট ছোট দ্বীপ গুলিতে অপেক্ষারত সঙ্গীর জন্য।
এইসব শীতের সকালে কুয়াশার আগ্রাসন, মাছদের উপর পাখিদের আগ্রাসন দেখতে দেখতে অনিলের বুকেও জেগে উঠেছিল স্বপ্নের আগ্রাসন।

স্বপ্নের আগ্রাসন সফল করতে একদিন ঘটা করেই বিয়ে করল অনিল। গীতা ছিল আগুনের মতই রূপবতী, কেমন যেন চোখ ঝলসানো রূপ। সেই রূপের পুঁজা করতে গিয়ে দিন রাত পরিশ্রম করতে হয়েছিল অনিলকে। তপাথি সুখের ঝর্ণাধারাই বয়ে চলেছিল তার হৃদয়ে।

কিন্তু শীতের পাখিদের মতই ক্ষনস্থায়ী হয়েছিল তার সংসার। ঠিক কি কারণে গীতা অনিলকে ছেড়ে গিয়েছিল অনিলের আজও তা বোধগম্য হয়না। হয়ত তার হৃদয় মন্দির দেবীকে ধরে রাখার মত যথেষ্ট মজবুত ছিল না কিংবা তার পুঁজোতে সন্তুষ্ট হতে পারেনি দেবী। কারণ যাই হোক না কেন, তাতে অনিলের কষ্ট এতটুকুও কমেনি।

অনিলের ভালবাসার আগ্রাসন উপেক্ষা করে গীতা চলে গিয়েছিল অনিলেরই এক বন্ধুর হাত ধরে। তাকে যতটা না কষ্ট দিয়েছিল গীতার বিচ্ছেদ বেদনা, তার চেয়েও বেশি আঘাত করেছিল অপমানবোধ। বন্ধুর সাথে নিজ স্ত্রীর পালিয়ে যাওয়ার ঘটনায় সমাজের চেয়েও বেশি অপমানিত হয়েছিল অনিল নিজের কাছেই।

তারপর অনেক কাল অতিক্রান্ত হয়েছে, সময়ের করাল গ্রাসে বিবর্ণ হয়েছে গীতার স্মৃতি। সদ্য হারানো ভালবাসা আর অপমান মিশ্রিত তীরের ক্ষতও শুকিয়ে গেছে অনেক আগেই। কিন্তু সেই তীরের দাগ এখনো স্পষ্ট অনুভব করে অনিল। যতবার সে নতুন করে স্বপ্ন দেখতে চেয়েছে, ততবারই স্বপ্ন ও তার হৃদয়ের মাঝে দেওয়াল তুলে দিয়েছে সেই দাগটি। তাই অনিলের হৃদয় আজ অবধি স্বপ্নহীন হয়ে আছে, আগ্রাসন চালাতে পারেনি নতুন কোন স্বপ্ন।

এইবার শীতের মাঝামাঝি সময়েও বিলে পাখিদের সমাগম ঘটেনি। বিলের পাশ দিয়ে যাওয়ার সময় অনিল দেখতে পেল পুর্বের সেই জলভরা প্রানচ্ছোল বিল এখন জলশুণ্য প্রানহীন মরুভূমি। বাঁধের আগ্রাসনে শুকিয়ে গেছে বিল। তাই আর পাখিরাও আসে না এখানে, মাছগুলিও কোথায় যেন হারিয়ে গেছে। অনিলের হৃদয়ের মতই এখন প্রানশুণ্য খটখটে এই বিল। বিলের শুকনো মাটির দিকে তাকিয়ে যেন তার নিজ হৃদয়ের প্রতিবিম্বই দেখতে পেল অনিল।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৪ ভোর ৪:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×