আমার ব্লগিং শুরু মোটামুটি আজ থেকে প্রায় তিন বছর আগে,
তবে ব্লগ পড়ি আরো প্রায় দুই বছর আগে থেকে মোটমাট পাঁচ বছর।
প্রথমদিকে টেকটিউন আর সামুই ছিল অবলম্বন, বাংলা ব্লগিং জগতের এক
এবং অদ্বিতীয় নাম ছিল সামু, কিন্তু সামু তার পরিবেশ ধরে রাখতে পারল না
পাঁঠা আর ছাগুর ল্যাদার গন্ধে থাকা যায় না।
সামু থেকে মুক্তিযুদ্ধের পক্ষের ব্লগাররা বের হয়ে করলেন আমার ব্লগ
পরিশীলিত একটা ব্লগ, এখানে ছাগুদের উৎপাত,স্পামিং ছিল কম
সুন্দর আরেকটা ব্লগ সচল, অন্যদিকে বিশেষায়িত একটা সাইট ছিল মুক্তমনা
সবার কাছে নাস্তিকের ব্লগসাইট বলে পরিচিত হলেও আমি জানি মুক্তমনায় অনেক
আস্তিক ব্লগার আছেন যারা নিয়মিত লিখে যাচ্ছেন বিজ্ঞান নিয়ে, মুক্তমনায় ধর্ম নিয়ে
ঝগড়া ঝাটি হলেও স্যাটায়ার হয় না কখনও।
বাংলা ব্লগ একটা অসাধারণ বিপ্লবের জন্ম দিল, লেখালিখি সাহিত্য চর্চা, টেক নিউজ
গল্প, কবিতা, গান , আড্ডার সাথে অনলাইনে আয় রোজগার এক অসাধারণ চারণ ভূমি।
মাঝে মাঝে বাড়াবাড়ি হয়ত হতো কিন্তু মডুদের ছড়ির ভয় ও ছিল। বেশী সেনসিটিভ ইস্যুতে
ব্লগ বাতিল সহ আই পি ব্যান পর্যন্ত করা হতো।
কিছুদিন আগেও সাইদীর ফোন ক্লিপের স্ক্রিপ্ট লেখা আমার একটি ব্লগ স্থগিত করে সামু,
পোষ্টটা ধর্ম বিরধী ছিল না মোটেও, হুবুহু শুধু তাদের কথা বার্তা টাইপ করে ছেড়ে দেই।
ব্লগে ধর্ম বিদ্বেষ যেমন ছিল তেমনি ছিল ধর্ম চর্চা, অনেক ভাই ধর্মের পক্ষেও প্রচুর লিখেছেন।
যেমন ফেসবুকে এখন হয়, এখানে যেমন প্রচুর নাস্তিক লেখালিখি করেন তেমনি জাকির নায়েক
কিংবা ইউসুফ এস্টেটর মত ধর্ম প্রচারকরা ধর্মের অহিংস বানী ছড়িয়ে দিচ্ছেন দিকে দিকে।
ফেসবুকে খৃষ্টান মিশনারির হাতে পড়েননি এমন লোক সম্ভবত কমই আছেন।
আর শুধু ফেসবুক পড়ে অনেকে ধর্ম পরিবরতন করেছেন এমন নজিরও অনেক আছে
যাই হোক, ফেসবুক কিংবা ব্লগসাইট গুলো প্রায় একই জিনিস, শুধু ব্লগে ব্যাপ্তিটা একটু বড়
ফেসবুকের মত মাইক্রো ব্লগিং এখানে চলে না পার্থক্য এতটুকুই,
কথা হলো ফেসবুক কিংবা ব্লগ একটা মঞ্চের মত এখানে যেমন আপনি প্রেম করতে পারেন
তেমন পারেন গবেষণা করতে কিংবা ধর্ম প্রচার করতে পারেন বিজ্ঞাপন করতে নিজের শৈল্পিক
সত্তা যেমন মেলে ধরতে পারেন তেমনি পারেন নিজের বিকৃত রুচির পরিচয় দিতে।
তাই সমস্যা সমাধান না করে ফেসবুক কিংবা ব্লগ বন্ধ করার যৌক্তিকতা নাই, যারা মুক্ত চিন্তা
ধারন করেন তারা তাদের একটা রাস্তা ঠিকই বের করতে পারবেন,
ছুরি দিয়ে ফল কাঁটা যায় রগও কাটা যায়। কি করবেন আপনার হাতে। কিন্তু ছুরি নিষিদ্ধ করা কে
আমরা বলব বোকামি, আমাদের একটা রাস্তা ঠিকই হবে কিন্তু বাংলা সাহিত্যে ব্লগগুলো
যে অবদান রাখতে পারত তা হয়ত আর তারা রাখতে পারবে না।
আর লেখালিখির জবাব লেখালিখি দিয়েই হওয়া উচিত, রিমান্ডে নিয়ে কলম যদি
বন্ধ করাই যেত তাহলে কলম এতদিনে বিলুপ্ত হতো, সকল ব্লগারদের ছেড়ে দেয়া হোক
না হলে সকল ব্লগারদের গ্রেপ্তার করা হোক, আমি জোর গলায় বলছি আজ গ্রেফতারকৃত
ব্লগারদের সবাই নাস্তিক না, কিন্তু তাদের সবাই সরকারের নগ্ন কর্মকাণ্ডের বিরোধিতা করতেন
মা তুমি ভয় পেওনা তোমার রুমিরা ঘুমায় নাই, শাহবাগ ঘুমায় না
জয় বাংলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





