somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোলাম আযমের বিরুদ্ধে গঠিত অভিযোগ ত্রুটিপূর্ণ, আমার গোল্ডফিসের স্মৃতি

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষ দাবি করেছে, গোলাম আযমের বিরুদ্ধে গঠিত অভিযোগ ত্রুটিপূর্ণ। এই ত্রুটিপূর্ণ অভিযোগের ভিত্তিতে তাঁকে কোনো শাস্তি দেওয়া যায় না।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবী ইমরান এ সিদ্দিক। গতকাল তিনি গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে উসকানি ও সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে যুক্তি দেন। তিনি বলেন, গোলাম আযমের বিরুদ্ধে গণহত্যায় উসকানি ও সম্পৃক্ততার অভিযোগ খাটে না। কারণ, জেনোসাইড কনভেনশন অনুসারে, চারটি সংরক্ষিত গোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটন হওয়া সম্ভব। এই চারটি গোষ্ঠী হতে হবে নাগরিকত্ব, মানবপ্রজাতি, নৃগোষ্ঠী ও জাতীয়তার ভিত্তিতে। জন্মসূত্রে এসব সংরক্ষিত গোষ্ঠীর সৃষ্টি হয়। আওয়ামী লীগ বা এর অনুসারীদের বিরুদ্ধে গণহত্যা হতে পারে না, কারণ রাজনৈতিক গোষ্ঠী স্থিতিশীল নয়।
উসকানির অভিযোগের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী বলেন, বক্তব্যের পরিপ্রেক্ষিতে অপরাধ ঘটেছে এমন কথা অভিযোগে বলা হয়নি। রাজাকার ক্যাম্প পরিদর্শনকালে গোলাম আযমের পাকিস্তান রক্ষার আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান রক্ষার জন্য ঐক্যের ডাক দেওয়া এক জিনিস আর বাঙালি নিধন করতে বলা আরেক জিনিস। ১৯৭২ সালের দালাল আইন অনুসারে এটি অপরাধ হতে পারে, কিন্তু আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুসারে এটি কোনো অপরাধ নয়। শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর সদস্যদের অস্ত্র সরবরাহের আহ্বান আর গণহত্যা সংঘটনের ডাক দেওয়া এক জিনিস নয়। গোলাম আযম নিছক একটি গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন, যাতে তাঁরা সশস্ত্র যুদ্ধে অংশ নিতে পারেন, কিন্তু তিনি গণহত্যা ঘটাতে বলেননি।
মানবতাবিরোধী অপরাধে গোলাম আযমের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে যুক্তিতে ইমরান সিদ্দিক বলেন, এখানেও অপরাধের সঙ্গে আসামির সম্পৃক্ততার কোনো উল্লেখ পাওয়া যায় না। প্রকৃতপক্ষে অভিযোগ গঠনই ত্রুটিপূর্ণভাবে করা হয়েছে।
যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ৯ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত মুলতবি করা হয়েছে

হায়রে প্রসিকিউশন তোরা গোলামের অপরাধ প্রমাণ করতে পারিস না, কোথায় রাখি এই লজ্জা

Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×