somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"হে জালেমরা, দুশমনের সামনে অস্ত্র সমর্পণকারীরা। তোমরা হজরত মুহাম্মাদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামকে কিভাবে মুখ দেখাবে"-আল বদর এক বিস্ময় !!! পর্বঃ ১

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সব সময়ের আগ্রহ পাকিস্তানের চোখে মুক্তিযুদ্ধকে দেখা, তাদের নিরলজ্জ মিথ্যাচার থেকেও মাঝে মাঝে উঠে আসে
চমকপ্রদ নানান তথ্য, এই যেমন
ভুট্টোর নাতনী ফাতেমা ভুট্টোর লেখা "Songs of Blood and Sword"
মেজর সিদ্দিক সালেকের "Witness to surrender"
খাদিম হোসেন রাজার “A Stranger in My Own Country"র পর
হাতে পেলাম পাকিস্তানী এক আলবদরের লেখা "Al Bodor"
আলবদররা ইসলামকে মনে করত তাদের নিজস্ব সম্পত্তি। তাদের বদ্ধমূল ধারণা
ছিল তারাই দ্বীন ইসলামের একমাত্র রক্ষাকারী,

আলবদর এখনও আছে, এখনও পাকিস্তানে চলছে তাদের কার্যক্রম।পাকিস্তানি লেখক সেলিম মনসুর খালেদের
"আলবদর" বইতে উঠে এসছে তাদের কার্যক্রমের বিবরণ। পাকিস্তানী "তালাবা" প্রকাশনা থেকে ২০০৩ সালে প্রকাশিত হয় বইটি
এই বই লেখার আগে মনসুর বাংলাদেশে এসেছিলেন ২০০২ সালে। তার মতে ৯৬ হাজার সক্রিয় এবং প্রশিক্ষিত আলবদর কর্মী ছিল
একাত্তরে। ঘুরেঘুরে আলবদরদের সাক্ষাৎকার নিয়েছেন, তার বইতে একজন আলবদর আফসোস করে বলেছেন
"জাতি এসব আত্মত্যাগিদের স্বীকার পর্যন্ত করে না। মুসলিম উম্মাহ এদের মর্যাদা বোঝেনি। আমরা বংলাদেশে আগুন্তুক আর পাকিস্তানে
ভিনদেশী"

মনসুর ইসলামী ভ্রাতৃত্ববোধ থেকে আলবদরদের ঘটনা গুলো উল্ল্যেখ করতে চান জাতে নতুন কর্মীরা একনিষ্ঠ ভাবে জামাত করতে উদ্বুদ্ধ হয়।
আফসোস করে তিনি লিখেছেন,
"১৯৭১ সালে এসব শহীদের ও গাজীদের নাম পাকিস্তানে আলোচনা করা কেউ পছন্দ করে না। এরা তো আমাদেরই
ছিলেন যারা পূর্ব পাকিস্তানের সবুজ বনানী ও নদ-নদীতে বুকের তাজা রক্ত উপহার দিয়েছেন। সেই তরুণেরা তো আমাদের জাতীয় সত্ত্বারই অংশ"

১৬ই ডিসেম্বর আত্মসমর্পণের এক আলবদর সালিম উল্লাহ্‌র কথা শুনুন এবার, আত্মসমর্পণের হুকুম শুনে সে গর্জে ওঠে
"ওহে ইয়াহিয়ার হুকুম মান্যকারীরা, তোমাদের কি কায়েদে আজমের এই হুকুম মনে নেই যে, কখনো যদি পাকিস্তানের হেফাজতের জন্য লড়াই
করতে হয় তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে, কোন অবস্থাতেই শত্রুর সামনে আত্মসমর্পণ করবে না"

আবেগে অশ্রুসিক্ত হয়ে তার সঙ্গী আলবদরদের সে বলে
"হে জালেমরা, দুশমনের সামনে অস্ত্র সমর্পণকারীরা। তোমরা হজরত মুহাম্মাদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামকে কিভাবে মুখ দেখাবে"

এই বইটাতে এমনই সব চমকপ্রদ তথ্য উঠে এসেছে, উঠে এসেছে আলবদর কমান্ডার নিজামি আর মুজাহিদের নানা জবানবন্দী সাক্ষাৎকার ভাষণ
১৬ই ডিসেম্বর আলবদরদের শেষ সমাবেশে তাদের কান্নাকাটির হাস্যকর বিবিরণ
যার অনেক গুলোই আগে প্রকাশিত হয় নি, ধীরে ধীরে আরো লিখব এদের নিয়ে

আমার লেখার হাত ভালো না তবুও এতটুকু করা নিজের দায়িত্ববোধ থেকে
জয় বাংলা

"অতীত খুঁড়ি খুজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি"
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×