একটা ছবি আজ দেখলাম, হেফাজতের কিছু ধর্ম ব্যবসায়ীরা সিলেটে জাফর ইকবাল স্যারের বিরুদ্ধে মানব বন্ধন করছে
অশ্রাব্য শ্লোগানের সাথে সাথে তাকে সিলেট ত্যাগ করার হুমকি দিয়েছে তারা, রাস্তার উপর লেখা
"কুলাঙ্গার জাফর ইকবাল সিলেট ছাড়"
এই লোকটা বিশ্বের বৃহত্তম ল্যাবরেটরি থেকে চাকরি ছেড়ে দিয়ে দেশে ফিরে এসেছিলেন ১৮ বছর আগে, আমাদের প্রজন্মকে
মুক্তিযুদ্ধ চেনানো, জামাত শিবির চেনানোর গুরু দায়িত্ব মাথা পেতে নিয়েছিলেন। নিরন্তর লিখে চলেছেন, বাংলাদেশে বিজ্ঞান শিক্ষাকে
একা হাতে জনপ্রিয় করেছেন। তার কাজের ফিরস্তি দেব না, সেই যোগ্যতাও রাকি না কিন্তু একটা ছোট ঘটনা বলি
গত ১২ ফেব্রুয়ারী স্যার সিলেট প্রজন্ম চত্বরে যখন রাস্তায় অবস্থান নিচ্ছিলেন, তখন আমাদের ভলান্টিয়াররা সবাইকে
জামাত সংশ্লিষ্ট প্রতিষ্টানের লিষ্ট দিয়ে যায়। স্যার ঐ লিষ্টটা নিয়েই সবগুলো নাম খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন,
এবং ২/১ টা নাম দেখে খুবই অবাক হন, বলেন,
"এটাও জামাতীদের, আমিতো জানতামই না! কত বড় সাহস, আমাকে একদিন ওখানে নিয়ে গিয়েছিল!!"
ঐ লিষ্টটা স্যার যত্ন করে পকেটে রেখে দেন, এবং পরে ওনার ব্যাক্তিগত ডায়েরীতে আঠা দিয়ে লাগিয়ে রাখেন,
নুন্যতম সুযোগ তিনি দেননা জামাত-শিবিরকে
আমি প্রবল ভাবে চাইব স্যার যেন কখনোই এই ছবিটা না দেখেন, এটা আমাদের ব্যর্থতা এমন একজন লোক কে
আমরা তার প্রাপ্য সম্মান দিতে পারিনি।
ভালো থাকবেন স্যার, আমরা বেঁচে থাকতে আপনার কিচ্ছু করতে পারবেনা জারজগুলো।
জয় বাংলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




