এর পর কেটে গেছে আরও অনেক দিন,
নতুন কুঁড়িতে ফুটেছে নতুন ফুল।
জানালার সচ্ছ কাঁচ বেয়ে তির্যক ভাবে
নেমে আসে সফেদ অরুণাভ
হাল্কা, ঠাণ্ডা, মিষ্টি একটা আলো।
আমি তোমাকে দেখিনা কত্ত দিন
তোমাকে দৃষ্টি ভরে দেখার অধিকারও ওরা কেড়ে নিল;
ওরা বলল আমি নাকি ভালবাসতে পারি না,
ওসব সেন্টিমেন্টাল ব্যাপার আমার জন্য না;
তাই তোমাকে ভালোবাসার অধিকারও নাকি আমার নেই।
ওরা কি জানে ?
কত দিন আমি তোমার নাম জপতে জপতে ঘুমিয়ে পড়েছি,
কত বেলা আমি খাইনি, কত রাত ঘুমোই নি,
কতদিন শুধু হেঁটেছি,
কত আরো কত কেঁদেছি;
ওরা কি কোনদিনও জানবে ?
আমি নিজেও কি জানতাম ?
কতটা তোমায় ভালবাসতাম,
এখনও বাসি,
শুধু তোমাকে একবার সম্পূর্ণ দেখব বলে
আমি কি কি করতে পারি তা কি ওরা জানে,
আমি নিজেও কি জানি ?
একটা ধারালো ছুরি নেমে আসছে গলার উপর,
আমার হাত দুটো উল্টো করে বেঁধে রেখেছে ওরা।
ফিনিক দিয়ে উত্তপ্ত রক্তধারা নেমে এলো সজোরে,
আমি অস্ফুট স্বরে উচ্চারণ করলাম "বিশ্বাসঘাতক" ............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



