somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোলামের গর্ভধারিণী- হুমায়ুন আজাদ

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনাকে দেখিনি আমি;
তবে আপনি আমার অচেনা নন পুরোপুরি,
কারণ বাঙলার মায়েদের আমি মোটামুটি চিনি, জানি।

হয়তো গরিব পিতার ঘরে বেড়ে উঠেছেন দুঃক্ষিণী বালিকারূপে ধীরেধীরে;
দুঃক্ষের সংসারে কুমড়ো ফুলের মতো ফুটেছেন ঢলঢল,
এবং সন্ত্রস্ত ক’রে তুলেছেন মাতা ও পিতাকে।
গরিবের ঘরে ফুল ভয়েরই কারণ।

তারপর একদিন ভাঙা পালকিতে চেপে দিয়েছেন পাড়ি,
আর এসে উঠেছেন আরেক গরিব ঘরে;
স্বামীর আদর হয়তো ভাগ্যে জুটেছে কখনো,
তবে অনাদর জুটেছে অনেক।
দারিদ্র্য, পীড়ন, খণ্ড প্রেম, ঘৃণা, মধ্যযুগীয় স্বামীর জন্যে
প্রথাসিদ্ধ ভক্তিতে আপনার কেটেছে জীবন।

বঙ্গীয় নারীর আবেগে আপনিও চেয়েছেন বুক জুড়ে পুত্রকন্যা,
আপনার মরদ বছরে একটা নতুন ঢাকাই শাড়ি দিতে না পারলেও
বছরে বছরে উপহার দিয়েছেন আপনাকে একের পর এক কৃশকায় রুগ্ন সন্তান, এবং তাতেই আপনার
শুষ্ক বুক ভাসিয়ে জেগেছে তিতাসের তীব্র জলের উচ্ছ্বাস।
চাঁদের সৌন্দর্য নয়,
আমি জানি আপনাকে মুগ্ধ আলোড়িত বিহ্বল করেছে সন্তানের স্নিগ্ধ মুখ,
আর দেহের জ্যোৎস্না।
আপনিও চেয়েছেন জানি আপনার পুত্র হবে সৎ, প্রকৃত মানুষ।
তাকে দারিদ্র্যের কঠোর কামড় টলাবে না সততার পথ থেকে, তার মেরুদণ্ড হবে দৃঢ়,
পীড়নে বা প্রলোভনে সে কখনো বুটদের সেজদা করবে না।
আপনার উচ্চাভিলাষ থাকার তো কথা নয়,
আপনি আনন্দিত হতেন খুবই আপনার পুত্র যদি হতো
সৎ কৃষিজীবী, মেরুদণ্ডসম্পন্ন শ্রমিক, কিংবা তিতাসের অপরাজেয় ধীবর।

আপনি উপযুক্ত শিক্ষা দিতে পারেন নি সন্তানকে;-
এই পুঁজিবাদী ব্যবস্থায় এটাই তো স্বাভাবিক,
এখানে মোহর ছাড়া কিছুই মেলে না, শিক্ষাও জোটে না।
তবে এতে আপনার কোনো ক্ষতি নেই জানি;
কারণ আপনি পুত্রের জন্যে কোনো রাজপদ, বা ও রকম কিছুই চান নি,
কেবল চেয়েছেন আপনার পুত্র হোক সৎ, মেরুদণ্ডী, প্রকৃত মানুষ।

আপনার সমস্তপবিত্র প্রার্থনা ব্যর্থ ক’রে
বিশশতকের এই এলোমেলো অন্ধকারে আপনার পুত্রকী হয়েছে আপনি কি তা জানেন তা,
হে অদেখা দরিদ্র জননী?
কেনো আপনি পুত্রকে পাঠিয়েছিলেন মুঘলদের এই ক্ষয়িষ্ণু শহরে,
যেখানে কৃষক এসে লিপ্ত হয় পতিতার দালালিতে,
মাঠের রাখাল তার নদী আর মাঠ হ’য়ে ওঠে হাবশি গোলাম?
আপনি কি জানেন, মাতা, আপনার পুত্র শহরের অন্যতম প্রসিদ্ধ গোলাম আজ?

আপনি এখন তাকে চিনতেও ব্যর্থ হবেন,
আপনার পুত্রের দিকে তাকালে এখন কোনো মস্তক পড়ে না চোখে,
শুধু একটা বিশাল কুঁজ চোখে পড়ে।
দশকে দশকে যতো স্বঘোষিত প্রভু দেখা দিয়েছেন মুঘলদের এ-নষ্ট শহরে,
আপনার পুত্র তাদের প্রত্যেকেরপদতলে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে পৃষ্ঠদেশ জুড়ে
জন্মিয়েছে কুঁজ আর কুঁজ;
আজ তার পৃষ্ঠদেশ একগুচ্ছ কুঁজের সমষ্টি;-
মরুভূমিতে কিম্ভুত বহুকুঁজ উটের মতোই এখন দেখায় তাকে।
সে এখন শহরের বিখ্যাত গোলাম

মজলিশের বিখ্যাত সদস্য,
গোলামিতে সে ও তার ইয়ারেরা এতোই দক্ষ যে প্রাচীন,
ঐতিহাসিক গোলামদের গৌরব হরণ ক’রে তারা আজ মশহুর গোলাম পৃথিবীর।
এখন সে মাথা তার তুলতে পারে না,
এমনকি ভুলেও গেছে যে একদা তারও একটি মাথা ছিলো,
এখন সে বহুশীর্ষ কুঁজটিকেই মাথা ব’লে ভাবে।
খাদ্যগ্রহণের পর স্বাভাবিক পদ্ধতিও বিস্মৃত হয়েছে সে,
প্রভুদের পাদুকার তলে প’ড়ে থাকা অন্ন চেটে খাওয়া ছাড়া আর কিছুতেই পরিতৃপ্তি পায় না আপনার পুত্র,
একদা আপনার স্তন থেকে মধুদুগ্ধ শুষে নিয়ে জীবন ধারণ করতো যে বালক বয়সে।
এখন সে শত্রু পাখি ও নদীর, শত্রু মানুষের, এমন কি সে আপনার স্তন্যেরও শত্রু।

তার জন্য দুঃক্ষ করি না, কতোই তো গোলাম দেখলাম এ-বদ্বীপে শতকে শতকে।
কিন্তু আপনার জন্যে, হে গরিব কৃষক-কন্যা, দুঃক্ষী মাতা, গরিব-গৃহিণী, আপনার জন্যে বড় বেশি দুঃখ পাই;-
আপনার পুত্রের গোলামির বার্তা আজ রাষ্ট্র দিকে দিকে,
নিশ্চয়ই তা পৌঁছে গেছে তিতাসের জলের গভীরে আর কুমড়োর খেতে,
লাউয়ের মাঁচায়, পাখির বাসা আর চাষীদের উঠানের কোণে।

তিতাসের জল আপনাকে দেখলে ছলছল ক’রে ওঠে,
‘ওই দ্যাখো গোলামেরগর্ভধারিণীকে’;

মাঠে পাখি ডেকে ওঠে,
‘দ্যাখো গোলামের গর্ভধারিণীকে’;

আপনার পালিত বেড়াল দুধের বাটি থেকে দু-চোখ ফিরিয়ে বলে,
‘গোলামের গর্ভধারিণীর হাতের দুগ্ধ রোচে না আমার জিভে’,

প্রতিবেশী পুরুষ-নারীরা অঙ্গুলি সংকেত ক’রে কলকণ্ঠে বলে,
‘দ্যাখো গোলামের গর্ভধারিণীকে।’

এমন কিপ্রার্থনার সময়ও আপনি হয়তো বা শুনতে পান
‘গোলামের গর্ভধারিণী, ধারিণী’ স্বর ঘিরে ফেলছে চারদিক থেকে।

আপনি যখন অন্তিম বিশ্রাম নেবেন মাটির তলে তখনো হয়তো মাটি ফুঁড়ে মাথা তুলবে
ঘাসফুল, বাতাসের কানে কানে ব’লে যাবে,
‘এখানে ঘুমিয়ে আছেন এক গর্ভধারিণী গোলামের।’
ভিজে উঠবে মাটি ঠাণ্ডা কোমল অশ্রুতে।

কী দোষ আপনার?
মা কি কখনোও জানে দশমাস ধ’রে যাকে সে ধারণ করছে সে মানুষ না গোলাম?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×