![]()
(Genocide:Leo kuper)
...... বাস্তবের সমাপ্তি এরকম ছিল না। নাইমুল কথা রাখে নি। সে ফিরে আসতে পারে নি তার স্ত্রীর কাছে। বাংলার বিশাল প্রান্তরে কোথাও তার কবর হয়েছে। কেউ জানে না কোথায়। এই দেশের ঠিকানাবিহীন অসংখ্য মুক্তিযোদ্ধার কবরের মধ্যে তারটাও আছে। তাতে কিছু যায় আসে না। বাংলার মাটি পরম আদরে তার বীর সন্তানকে ধারণ করেছে। জোছনার রাতে সে তার বীর সন্তানদের কবরে অপূর্ব নকশা তৈরি করে। গভীর বেদনায় বলে, আহারে! আহারে! ......
(জোছনা ও জননীর গল্প)
... নওয়াবপুর রোডে পা দিয়েই দেখলাম বিহারীদের উল্লাশ ও উন্মত্ত লাফালাফি, ওরা পশুর মত অট্টহাসিতে ফেটে পড়ে অসংখ্য বাঙালির লাশ পাড়িয়ে জয়ধ্বনি করে মিছিল করে নওয়াবপুরের রাস্তায় বের হয়ে পড়েছিল। পাঞ্জাবি সেনা কর্তৃক নিরবিচারে বাঙালি হত্যার খুশীতে দেখলাম বিহারীরা রাস্তায় পড়ে থাকা নিরীহ বাঙালিদের লাশের উপর লাথি মারছে, কেউ প্রস্রাব করে দিচ্ছে হাসতে হাসতে, রাস্তায় রাস্তায় বিহারী এলাকায় দেখলাম সরু বাঁশের মাথায় বাঙালি বালক ও শিশুর লাশ বিদ্ধ করে খাড়া করে রাখা হয়েছে। দেখলাম উন্মত্ত বিহারী ছেলেরা রাস্তায় পড়ে থাকা লাশগুলিকে দা দিয়ে কুপিয়ে কুচি কুচি করে কেটে আনন্দ করছে, উশৃঙ্খল বিহারী ছেলেরা রাস্তায় বেরিয়ে পড়ে উল্লাস করছে, রাস্তার দু’ পাশে সর্বত্র আগুন আর আগুন দেখলাম।......
(মুক্তিযুদ্ধের ইতিহাস:প্রথম খণ্ড)
একটা দেশ এমনি পাইনি , কেউ দয়া করে নাই , কেউ ভিক্ষা দেয় নাই, দাম দিয়ে কেনা। রুমির জন্য পাকিদের কাছে ক্ষমা ভিক্ষার প্রস্তাব নাকচ করে ছেলের জন্য শহীদের মৃত্যু পছন্দ করেছিল তার পিতা । মায়ের সামনে মেয়ে খায়রুন্নেসার ইজ্জত গেছে , ভাই এর লাশ নিয়ে বোন বিলকিস দারে দারে ঘুরেছে একটু কবর হবে এই আশায় । মেজর নুরুল ইসলামের প্রেগন্যান্ট স্ত্রী কে পাকিস্তানীরা..................... , ছেলের জন্য কাঁদতে কাঁদতে মা অন্ধ হয়ে গেছে , শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের লাশ দেখে নাতি রাহুল আজও মানসিক প্রতিবন্ধী হয়ে বেঁচে আছে ।
না আশা হারাই না , হতাশ হই না , ৭১ এ এই দুর্বল বাঙালি-ই জিতেছিল ।
সবাই কে বিজয় দিবসের শুভেচ্ছা ।
শুভ জন্মদিন বাংলাদেশ...
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




