পেশাগত কারনে সব সময় সাদা শার্টই পরতে হয় আমাকে। সব মিলিয়ে আমার 7 টা সাদা শার্ট। তো তিলোত্তমা যখন বাপের বাড়ি যায় ওকে আনার সময় প্রতিবারই সাদা শার্টের সাথে একটা জিন্সের প্যান্ট পরে চলে যাই। আমার শাশুরি আগে থেকেই ভ্রু কুচকে তাকাতো, বুঝতাম না কেন কিন্তু আজ বলেই ফেলল-
-- বাবা তোমার কি একটাই শার্ট? যতবার আসো শুধু এইটাই পরে আসো?
মামলা-টামলা নিয়ে আমার মেজাজ সেদিন এমনিতেই গরম ছিল তার ওপর তিলোত্তমার মায়ের এই কথা শুনে আরো বিগড়ে গেলো।
শুনে তখন বললাম-
--তো কি সমস্যা হয়েছে এতে? আপনারো তো 4 টা মেয়ে কিন্তু তার মধ্যে থেকে প্রতিবার তো এই একটাকেই হাতে দিয়ে দেন আমি কি কোন দিন নতুন ডারে চেয়েছি?
আর কিছু বলে নাই, নতুন একটা দেয় ও নাই, পুরান তিলোত্তমারে নিয়েই ঘরে ফিরছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






