যুগ মধ্যযুগ (১১০০খ্রিষ্টাব্দ- ১৫০০ খ্রিষ্টাব্দ)
অঞ্চল পারস্য মুসলিম দার্শনিক
ধারা সুফিবাদ
আগ্রহ কবিতা, সামা, সূফী নৃত্য
অবদান Persian poetry, Ney, Persian philosophy, Sufi philosophy, andSufi dance
রুমি যে যুগে জন্মগ্রহন করেন তখন ভয়াবহ এক আলোড়ন চলছিল । অটোম্যান সাম্রাজ্য ভিতরে এবং বাইরে থেকে আক্রান্ত ছিল ; ভিতরে ছিল খ্রিষ্টান আক্রমনকারিরা এবং অপর দিক থেকে চেঙ্গিস খানের মোঙ্গল বাহিনী । এই সামাজিক-রাজনৈতিক আলোড়ন রুমিকে তরুনকাল থেকে আতংক ও বিশৃংখলা দারা দহন করেছিল ।[তথ্যসূত্র প্রয়োজন] ধর্মীয় বিরুদ্ধবাদীদের বিড়োধিতা এবং সম্বাব্য মোঙ্গল আক্রমণের আশংকায় ১২১৯ খ্রিষ্টাব্দে মাত্র বার বৎসর বয়সে রুমি তার পিতাসহ বলখ ত্যাগ করেন ।[তথ্যসূত্র প্রয়োজন] বাহাউদ্দিনের সিদ্ধান্ত সঠিক ছিল । এক বৎসর পরেই বলখ ধ্বংসস্তূপে পরিণত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
তার দশ বৎসর ধরে এশিয়া মাইনর অ আরবে পরিভ্রমন করেন ।[তথ্যসূত্র প্রয়োজন] মক্কার পথে রুমি এবং তার পরিবার নিশাপুরে অবস্থান করেন , সেখানে তাঁদের সাথে বিখ্যাত সুফি কবি আত্তারেরসাক্ষাত হয় । আত্তার রুমি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে , " এই বালকটি ভালবাসার অন্তরে একটি দ্বার উদ্ঘাটন করবে ।" রুমিও কখনও আত্তারকে ভুলতে পারেনি , রুমি আত্তার সম্পরকে বলেছেন " আত্তার ভালবাসার সাতটি নগরই ভ্রমন করেছেন আর আমি এখনও একটি গলির প্রান্তে অবস্তান করছি ।[তথ্যসূত্র প্রয়োজন] " তার পিতার সঙ্গে ভ্রমনের আরেক পর্যায়ে রুমি দামাস্কাস যান । সেখানে সে যুগের শ্রেস্ট দার্শনিক ইবনুল আরাবীর সাথে দেখা হয় । শোনা যায় ইবনুল আরাবী যখন রুমিকে তার পিতার পিছনে হাঁটতে দেখেন তখন বলেছিলেন " ঈশ্বরের কি মহিমা , একটি হ্রদেরপিছনে এক সমুদ্র যাচ্ছে ।"[তথ্যসূত্র প্রয়োজন] আঠারো বছর বয়সে রুমি সমরখন্দের এক অমাত্যের কন্যা গওহর খাতুনকে বিবাহ করেন এবং কিছুদিনের মধ্যে দুই পুত্র সুলতান ওয়ালদ ও আলাউদ্দিন তিলবির পিতা হন ।[তথ্যসূত্র প্রয়োজন]লারান্দা এবং আর্মেনিয়ার আরজানজানে কিছুদিন অবস্থান করার পর রুমির পিতা কোনিয়ার সুলতান আলাউদ্দিন কায়কবাদ দ্বারা আমন্ত্রিত হন । তখন ১২২৯ খ্রিষ্টাব্দ । কোনিয়ায় বাহাউদ্দিন ওয়ালাদ্দের জন্য বিশেষভাবে এক বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করা হয় এবং ১২৩১ খ্রিষ্টাব্দে তার মৃত্যু পর্যন্ত তিনি সেখানে শিক্ষাদান করেন । পরবর্তীকালে মাত্র চব্বিশ বৎসর বয়সে রুমি সেই বিদ্যাপীঠে তার পিতার উত্তরসূরী হিসাবে প্রতিষ্ঠিত হন।[তথ্যসূত্র প্রয়োজন]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



