somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদিন কুকুরের সাথে আমার ঝগড়া

১৭ ই মে, ২০২২ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল যখন আমি রুমের দরজার সামনে দাঁড়িয়ে তালা লাগাচ্ছিলাম, তখন মেইন কেচি গেটের সামনে দুটো কুকুর দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটা কুকুর এত জোরে ঘেউ করে উঠলে যে পুরো নীচতলা কেপে উঠল। আমিও কেপে উঠলাম। প্রচুর রাগ হল। আমিও কুকুরটাকে হেইত বলে জোরে এক ঝাড়ি দিয়ে কাছে যেতেই কুকুর দুটো দৌড়ে পালাল। মনের ভেতর শান্তি লাগতে লাগল আর আমি রুমের দিকে হেটে আসতে লাগলাম। কোনো কার্য সম্পাদন করতে পারলে কতই না ভাল লাগে। আরও রাগ দেখায় করতে পারলে তো উলটো শয়তানেই মনে মনে পাম দেয়। সাব্বাস বেটা। কিন্তু হঠাৎ মাথায় এল, কুকুরটাও চেচিয়ে উঠল আমিও চেচিয়ে উঠলাম -_- কামডা হইল কি! পার্থক্য থাকল কই? যদি ব্যাপারটা এমন হয় যে পাশের কুকুরটার সাথে ওই কুকুরটা বাজি ধরছিল যে, "দেখবি ওরেও আমার মত ঘেউ করাব? ওরা যেমন আমাদের ইট মেরে রাগিয়ে দেয় তেমনি এই ব্যাটাকেও রাগিয়ে দেব। সৃষ্টির সেরা জীব"। আমি মনে মনে ভাবতে থাকলাম, আসলেই কামডা মোডেই বুদ্ধিমানের কাম হয় নাই -_- দুই বছর আগে স্টিভেন কোভির বিখ্যাত বইয়ের কিছু অংশ পরে আমার ধারনা হয়েছিল যে, রাগি মানুষদেরকে হাতের পুতুলের মত নিয়ন্ত্রন করা যায়। সুতার সাহায্যে তাদেরকে যেমন ইচ্ছা তেমন নাচানো যায়। ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক আমাকেও সে আজ নাচিয়ে দিল -_- বইটি পুরো পড়ার খুব ইচ্ছা ছিল। আজ পর্যন্ত কিনতে পারি নি। দেখি যেদিন অনেক বড় লোক হব সেদিন ওই বইটি কিনে পড়ব। আমরা ততক্ষন বুদ্ধিমান যতক্ষন আমরা নতুন কিছু শিখতে থাকি।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২২ রাত ১০:৫৯
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×