somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাতে ইলেক্ট্রনিক্স শেখা...২

২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা আমার আগের লেখাটা পড়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করছি বাংলায় ইলেক্ট্রনিক্স শেখার দ্বিতীয় পাঠ। আগের পোস্টে বলেছিলাম, ইলেক্ট্রনকে নিয়ন্ত্রন করার তিনটা উপায় হচ্ছে, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্স। এখন একটু বুঝানোর চেষ্টা করি, রেজিস্টর, ক্যাপাসিটর বা ইন্ডাকটর কিভাবে ইলেক্ট্রনের চলাফেরা নিয়ন্ত্রন করে।
রেজিস্ট্যান্স- আগের পর্বের উদাহারন টেনে আনা যাক। যখন একজন শিক্ষক বেত হাতে আর একজন শিক্ষক চকলেট হাতে দাঁড়ালেন, বাচ্চারা চকলেট-ওয়ালার দিকে দউর দিল। এখন মনে করি বাচ্চাদেরকে অই শিক্ষকের কাছে পৌছতে হলে একটা করিডর পার হয়ে যেতে হবে। যদি সেই করিডরটা ফাঁকা থাকে, তবে বাচ্চারা সহজেই দৌড়ে অপর প্রান্তে চলে যেতে পারবে। হয়ত এক মাথা থেকে অন্য মাথায় যেতে তাদের সময় লাগবে ২ মিনিট। এখন যদি এমন হয় ঐ করিডরে অন্য ক্লাসের আরো ৪-৫টা বাচ্চা জটলা করে আছে, তবে এই বাচ্চাগুলো যখন দৌড়ে যাবে তখন এদের সাথে গুতো-ধাক্কা খেয়ে তাদের গতি কমে যাবে। যদি করিডর অন্য ক্লাসের বাচ্চা আরো বেশি থাকে, তবে দৌড়ের গতি আরো কমে যাবে। আর যদি করিডর একদম ভরতি থাকে, তবে এই বাচ্চাগুলো সবাইকে পেরিয়ে চকলেট-ওয়ালা শিক্ষকের কাছে পৌছতেই পারবে না। এই যে ব্যপারটা বাচ্চাদের দৌড়ের গতি কমিয়ে বা বন্ধ করে দিল এটাই হচ্ছে রেজিস্ট্যান্স। যত বেশি মানুষ = তত বেশি বাধা = তত বেশি রেজিস্ট্যান্স বা রোধ। ইলেক্ট্রনের ক্ষেত্রেও ব্যাপারটা প্রায় একইরকম। ইলেক্ট্রনগুলো কোন একটা পদার্থের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবার চেষ্টা করে ভোল্টেজ পার্থক্যের কারনে। ঐ পদার্থের মধ্য যদি বিভিন্ন রকম বাধা থাকে তবে তার অপর প্রান্তে পৌছবার গতি কমে যায়। অর্থাৎ কারেন্ট কমে যায়। সুতরাং আমরা যদি কোন সার্কিট (বর্তনী)- এ কারেন্ট কমাতে চাই, তবে দু পাশের ভোল্টেজ এর মাঝে রেজিস্ট্যান্স বাড়িয়ে দিতে হবে। রেজিস্ট্যান্স মাপার একক হল ওহম এবং বড় হাতের গ্রীক অক্ষর ওমেগা (Ω) দিয়ে এই একক সঊচিত করা হয় ।
রেজিস্ট্যান্স, ভোল্টেজ ও কারেন্ট হিসেব করার কিছু উদাহারন দেয়া যাক। এই হিসাব করার জন্য যে সুত্র ব্যবহার করা হয় তার নাম “ওহমের সূত্র”, বিজ্ঞানী ওহমের নামে। সূত্রটা হলো,
V= I x R.
অর্থাত ভোল্টেজ হচ্ছে কারেন্ট আর রেজিস্ট্যান্স এর গুনফল।
উদাহারন ১ঃ

উপরের সার্কিট টা লক্ষ্য করা যাক। প্রথম ছবিতে প্রতিটা রেজিস্ট্যান্স এর দুপাশে ভোল্টেজ কত দেয়া আছে, নিচে দেয়া আছে রেজিস্ট্যান্স এর মান। এর থেকে আমরা হিসেব করে বের করে ফেলতে পারবো এক একটা রেজিস্ট্যান্স এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। R1 এর জন্য হিসেব করা যাক। এর দু’পাশে ভোল্টেজ এর পার্থক্য হচ্ছে, V = 10V- 5V= 5V. রেজিস্ট্যান্স হচ্ছে, R = 5. অতএব, কারেন্ট এর হিসেব হবে, I = V/ R = 5V/5 (অ্যাম্পিয়ার) আবার উল্টোটাও হিসেব করা যেতে পারে। ডানের ছবি থেকে দেখা যাচ্ছে, R2 রেজিস্ট্যান্স এর ভিতর দিয়ে ১ অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এর রেজিস্ট্যান্স হচ্ছে 3Ω. সুতরাং এর দু প্রান্তে ভোল্টেজ হবে ওহমের সুত্রানুসারে, V= I x R = 1A x 3Ω = 3V. বামের ছবি থেকে যদি আমরা ভোল্টেজ পার্থক্য হিসেব করি তবে পাব, V= 5V – 2V = 3V. মানে দাড়াচ্ছে, V, I, R এই তিনটার যে কোন ২ টা জানা থাকলেই আমরা অন্যটা হিসেব করে বের করে ফেলতে পারব।

--------------------------------------------------------------------
আমি খুব দ্রুত মসফেট ও ট্রানজিস্টর এবং তারপর অ্যাম্পলিফায়ার এর ডিজাইনে ঢুকে যেতে চাইছি। তার আগে কতখানি ভূমিকা আলোচনা করা দরকার বুঝতে পারছি না। উপদেশ কাম্য। বেশি সংক্ষিপ্ত করতে চাই না যে পরের আলোচনা কেউ বুঝতে পারবে না, আবার বেশি দীর্ঘায়িতও করতে চাই না।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৯
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×