somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কি মা,তা হলে সেটা কেমন মা!!!

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা,পৃথিবীর নাকি সব থেকে মধুর শব্দ।মা,যার তুলনা কোথাও নেই।মা,যাকে নিয়ে সবগুলো ধর্মে আলাদা করে সম্মান দেয়া হয়েছে।আমার এ লেখাটা কাউকে অপমান করার জন্য নয়।তবে জানি এ লেখায় বাকি সবার সম্মান থাকলে ও সেই বিশেষ মায়ের মনে হয় সেটা ও নেই।তাই তাকে বাদ ই রাখলাম।মূল লেখায় যাবার আগে সেই সকল মমতাময়ী মায়েদের কাছে ক্ষমা চেয়ে নিলাম।
আমার বাবার কাছে তার মেয়ে মায়ের থেকে ও বেশি।সন্তানের জন্য যেমন মন কাঁদে তেমনি আমার বাবার জন্য আমার বোন পাগল থাকে।যতটা পাগল আমরা ভাইগুলো নই।১৯৭৫ এ শেখ মুজিবুর রহমান যখন নিহত হলেন তখন এক লোক নাকি নৃত্য করেছিল খুশিতে।ইতিহাস থেকে জানা।আজ ও প্রতিবছর ১৫ ই আগস্ট আসে,সম্মানের সাথে জাতি তাকে স্মরন করে।সেই অনুষ্ঠান আমরা লাইভ দেখি।সে পিতার মা(মেয়ে) টিভি ক্যামেরার সামনে চোঁখের জলে একাকার।আর পাশে কে বসে থাকে জানেন?কে আবার,সেই ৭৫ এর নৃত্যশিল্পী!
নুর হোসেনের পরিবার আজ গর্বিত। যদি ও আমার সন্দেহ তারা এখন গর্ব করে কিনা।চিনলেন তো নুর হোসেনকে?ঐ যে সালমান খানের মতো বডি দেখিয়ে গনতন্ত্র চেয়েছিলেন।নায়ক তিনি ঠিকই হয়েছেন।আমার ও গণতন্ত্র পেয়েছি!আর তিনি পেয়েছেন তার নামে একটা দিবস,নুর হোসেন দিবস।আমাদের মা,নুর হোসেন কে নিয়ে আবেগময় ভাষন দেন।আমরা সে ভাষন শুনে মায়া কান্না করি।পাশে আরেকজন বসে থাকে।কে জানেন?নুর হোসেনের হত্যাকারী।সে আজ নুর হোসেন দিবসের মহান অতিথি!
এক সকালে সেই মা আমেরিকা থেকে একটা কল রিসিভ করলেন,কিরে বাবা কি হয়েছে?তোর গলার স্বর এমন কেন?জ্বর বা ঠান্ডা লাগেনি তো?ডাক্তার দেখানো হইছে?মেডিসিন কি নিলি?তাড়াতাড়ি দেশে চলে আয়।তোর জন্মদিনে নিজ হাতে বিরিয়ানি রান্না করবো।ছেলের সামান্য গলার আওয়াজ বদলে যাওয়াতে সে মা পাগল প্রায়।বুকে চিনচিন ব্যাথা ছেলে কে দেখার জন্য।
বিশ্বজিৎদের মা টিভি আর পত্রিকায় দেখেছেন তার সন্তানকে হত্যার দৃশ্যগুলো।দীপনের বাবা নিজ চোঁখে দেখেছেন রক্ত শুকিয়ে জমাটবদ্ধ ছেলের লাশ।রাজনের মা দেখেছেন কি করে আস্তে আস্তে তার কলিজার টুকরো ছেলেকে হত্যা করা হচ্ছে।রাজনের মায়ের মুখটা যদি তখন দেখতে পেতাম।তার হৃদয়ের হাহাকার যদি শুনতে পেতাম।আমি অনেকটা সাহসি মানুষ। তারপর ও রাজনের ভিডিও দেখার মতো সাহস আমার হয়নি।তিনি ও একজন মা।তবে তার হৃদয় কাঁপে না কেন?তিনি তো আমাদের সবার মা।তাহলে কেন তার কষ্ট লাগে না?তবে কি আমরা তার গর্ভে জন্ম নেই নি বলে!
তিনি কেমন মা,যে কিনা কেবল নিজের সন্তানের সামান্য গলার আওজায় শুনে ব্যাকুল হয়ে যান।ঠিক তারই মতো অন্য মায়ের বুক খালি করাদের তিনি শাস্তি দিতে পারেন না।তিনি কেবল তাহলে জয় আর পুতুলের মা?নাকি তিনি তেমন মা,যে মা কেবল সমাজে পরিচয় দিতে পারবে না বলে ডাস্টবিনে ফেলে যায় তার সদ্যজাত সন্তানকে।সে মা আর এ মায়ের মাঝে আমি কোন পার্থক্য রাখি না।আমি জানি এ কথা শোনার পর ও তার খারাপ লাগার কথা নয়।কারন তিনি যে অনুভূতি শূন্য এক স্বার্থপর মা।

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×