আমি শুনি বিশাল অট্টালিকার মাঝে
টাইলস লাগানো বাথরুমে নাকি,
ললনারা গোসল করে মনের সুখে
তা ও আবার উলঙ্গ হয়ে।
মনে শিহরন জাগে,ইস যদি পেতাম তাদের!
আমি দেখি অট্টালিকার নিচে পচাঁ কোন বদ্ধ পুকুরে,
গোসল করে কোন বস্তির মেয়ে!
গোসল করে,লালসা মেশানো বখাটে ছেলেদের চোঁখের সামনে।
মনে বড্ড লাগে।
আমি শুনি,তারকার পরিচয়ে,আভিজাত্যর আড়ালে
চলে ইয়াবার ব্যবসা!
যৌনতা আর নেশার মাঝে হারিয়ে যায় সোনার যৌবন।
আমি দেখি,দারিদ্রের কারনে যে নারী আজ বিক্রি করে তার দেহ,
পার্কে,রাস্তায়,কিংবা সস্তা কোন হোটেলে।
সমাজ তাকে নষ্টা বলে কিংবা গালি দেয় বেশ্যা বলে।
মনে প্রশ্ন জাগে,ইয়াবা কন্যা বা তার মাঝে কি কোন তফাৎ আছে?
আাধুনিকতা আর স্বাধীনতার নামে চলে নষ্টামি
শাহবাগে কিংবা কোন পন্যর বিজ্ঞাপনে
নারী দেহের আজ অবাধ বিচরন।
আমি জানি আমার এ কবিতা কেউ পড়বে না,
কিংবা প্রকাশ না হতে পারে অশ্লিলতার দায়ে
হয়ত বা জেল ও হতে পারে,
হোক তবে ভয় কিসের।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




