দুই নেত্রীর বিবাদ সত্ত্বেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
২৪ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোনো একটি বিষয় নিয়েও বাংলাদেশের প্রধান দুই দল এবং তাদের নেত্রীরা একমত হতে পারেন না। নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। এর পরও এগিয়ে যাবে বাংলাদেশ। কারণ একটাই, দেশটির মানুষ কঠোর পরিশ্রমী। যেভাবেই হোক দেশকে এগিয়ে নিতে হবে, এই লক্ষ্যে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ।
দুবাই থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ ইংরেজি ভাষার দৈনিক গাল্ফ নিউজ-এর এক নিবন্ধে এসব কথা বলা হয়েছে। ‘বাংলাদেশ—এ টেল অব টু উইমেন’ শীর্ষক নিবন্ধটি প্রকাশিত হয়েছে গতকাল।
নিবন্ধে বলা হয়, আওয়ামী লীগ এবং বিএনপির দুই নেত্রীই একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার কথা বলেন। কিন্তু প্রতিটি বিষয় নিয়ে তাঁদের যে রেষারেষি এবং আপসহীন মনোভাব, তাতে বাইরের যে কারোর মনেই সন্দেহ জাগতে পারে—ওই চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ কি সফল হতে পারবে? যাঁদের মনে এ সন্দেহ আছে, তাঁরা একবার বাংলাদেশ ঘুরে আসতে পারেন। তাহলে সব সংশয় উবে যাবে।
নিবন্ধে বলা হয়, জন্মলগ্নে দেশটিকে সইতে হয় ভয়াবহ ধ্বংসযজ্ঞ। তবে দেশটির জনসংখ্যার বড় অংশ তরুণ। তারা কঠোর পরিশ্রমী এবং উৎপাদনমুখী। দেশকে সফলতার পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
সূত্র:প্রথম আলো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮
মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।
এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন