somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুরন্তগতিতে এগিয়ে চলা বাংলাদেশ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বয়স খুব বেশি হলে ১২ বা ১৩। নির্ভুল উচ্চারণে মেয়েটি ইংরেজিতে কথা বলছিল, সে কেন শাহবাগে এসেছে। লন্ডনে বসে বাংলাদেশের টেলিভিশনের নিউজে মেয়েটির কথা শুনে আনন্দে চোখে জল এসেছিল। এক নয়, একাধিক শিশু, কিশোর, তরুণ জানাচ্ছিল তাদের শাহবাগে আসার কারণ।
সংবাদকর্মীরা যখন তাদের সাক্ষাত্কার নিচ্ছিলেন, তখন আমি লক্ষ করছিলাম তাদের প্রত্যয়, স্মার্টনেস, চোয়াল শক্ত করে, মাথা উঁচু করে কথা বলার ধরন। আমার মনে হচ্ছিল, তারা যেন বিশ্বকে বলছে, ‘শোনো আমরা ধর্মান্ধ জাতি নই, আমরা দুর্যোগকবলিত সাহায্যপ্রার্থী দেশ নই—আমরা হলাম আইপডে গান শোনা, টুইট করা আধুনিক এক দেশের সন্তান। ফেসবুক দেখছি, আপডেট শেয়ার করছি সারা বিশ্বে ছড়িয়ে থাকা বন্ধুদের সঙ্গে।’ বারবার মনে হচ্ছে, একবার যদি আমার চার বছরের ছেলেকে নিয়ে দেখাতে পারতাম এই বাংলাদেশকে, দুরন্তগতিতে এগিয়ে চলা বাংলাদেশ।
বেশ কিছুদিন আগে লন্ডনে কথা বলার সুযোগ হয়েছিল বিশ্ববিখ্যাত ব্যাংক গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদ জিম ওনিলের সঙ্গে। নিল সেই ধারণার প্রবর্তক, যে ধারণা বলে, বিশ্বের ১১টি দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের সঙ্গে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করবে। অর্থনীতি, রাজনীতি, পুঁজি বিনিয়োগের পরিকাঠামো, শিক্ষা ইত্যাদি সূচক বিশ্লেষণ করে নিলের তৈরি ১১ দেশের তালিকায় বাংলাদেশ আছে প্রথমে। এর সঙ্গে ভারত, চীনকে নিয়ে নিলের করা ভবিষ্যদ্বাণী মিলে গেছে হুবহু। নিল বলেছিলেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি হবে জনসংখ্যার সবচেয়ে বড় অংশ, তরুণ প্রজন্ম। জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের প্রবৃদ্ধি ২০১২ সালে ভারতের থেকে বেশি। ২০০৯ থেকে প্রবৃদ্ধির হার ৫ শতাংশের ওপরে।
গতকালের ‘প্রথম আলো’য় দেখলাম, গুগলের ক্যামেরা লাগানো বিশেষ গাড়ি ঢাকায়। উদ্দেশ্য, সারা বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরে উচ্চপ্রযুক্তির ছবি নিয়ে গুগল ম্যাপে যুক্ত করা। কয়েক মাস আগে বাংলাদেশে ইংরেজি সাহিত্যের বই নিয়ে যে উত্সব হলো, তা নিয়ে বিশ্বখ্যাত ইংরেজি সাময়িকী ‘নিউজউইক’ বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে।
ছেলেমেয়েরা ব্লগে লিখছে, টুইট করছে, রাজপথে নামছে রাজাকারদের ফাঁসির দাবিতে, টেস্ট ক্রিকেটে জিতছে, উঠছে এভারেস্টে। আগুনে পুড়ে যাচ্ছে তৈরি পোশাকের কারখানা—আবার উঠে দাঁড়াচ্ছে। গত বছর এক হাজার ৯০০ কোটি মার্কিন ডলারের সমান বৈদেশিক মুদ্রা এসেছে এ শিল্প থেকে। তৈরি হচ্ছে গভীর সমুদ্রে চলাচলের জাহাজ। এ যেন এক নতুন বাংলাদেশ। শুরু হয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ।
শাহবাগসহ সব জায়গার সমমনা বন্ধুদের শুধু বলব, ‘আমরাও আছি তোমাদের সঙ্গে। মাগো তোমায় আর কাঁদতে দেব না।’
ড. সুব্রত বোস: সম্মানীয় রিসার্স ফেলো, ইমপেরিয়াল কলেজ, লন্ডন ও কিংস কলেজ লন্ডনView this link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×