somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতের কিছু নির্দিষ্ট ইস্যু আছে যা পুঁজি করে যুগে যুগে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতের কিছু নির্দিষ্ট ইস্যু আছে যা পুঁজি করে যুগে যুগে, সেই একাত্তর হতে আজকের ২০১৩ পর্যন্ত, তারা বিভ্রান্ত করে আসছেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের। আর তাদের এসব ইস্যুকে আমাদের সামনে তুলে ধরে Shyan Bin Rahim Rafi করেছেন তাদের মুখোশ উন্মোচন।

অমুসলিম-নাস্তিক
১৯৭১ সালে জামাতি রাজাকাররা বলেছিলো পাকিস্তানীদের বিরুদ্ধে প্রতিবাদ করা বা যুদ্ধ করা হবে অধর্মীয় এবং কুফরী। মুক্তিযুদ্ধে যাওয়াটা নাকি ছিল ইসলামের বিরুদ্ধে যাওয়া, তাই দেশের সকল মুক্তিযোদ্ধাদের তারা আখ্যায়িত করেছিলো হিন্দু বা নাস্তিক-কাফের হিসেবে। ২০১৩ সালেও খেয়াল করলে দেখবেন বিভিন্ন জায়গায় বলা হচ্ছে শাহাবাগে যোগদানকারি সবাই নাকি নান্তিক-বেধর্মী। রাজাকারদের ফাঁসির এ আন্দোলন করা নাকি ইসলামের বিরুদ্ধে যাওয়া এবং অমুসলিম হয়ে যাওয়া।

নারীর প্রতি অবমাননা
১৯৭১ সালে পাকিস্তানী ও জামায়াতিরা মিলে সম্ভ্রমহানী করেছিলো দুই লক্ষ মা-বোনের। বাঙালি নারীদের গণিমতের মাল বলে তারা তুলে দিয়ে এসেছিলো পাকিস্তানীদের গাড়িতে। এই ২০১৩ সালে এসেও তারা শাহবাগে উপস্থিত নারীদের অভহিত করছেন দুশ্চরিত্রা আর দেহপসারিনী হিসেবে। এতেই প্রমাণ করে তাদের কাছে আমাদের মা-বোনদের সম্ভ্রমের মূল সেই একাত্তরের মতই স্বস্তা এবং বিকিয়ে দেবার মতই।

ভারতের লেজুড়বৃত্তি
১৯৭১ সালে জামাতের রাজাকাররা আমাদের মুক্তিযোদ্ধাদের অবহিত করতো ভারতীয় দালাল হিসেবে। বলতো, ভারতে ট্রেনিং নিয়ে এসব হিন্দু-নাস্তিকরা লড়ছে ইসলামের বিরুদ্ধে । খেয়াল করলে দেখবেন, এই ২০১৩ সালেও, শাহবাগে এই আন্দোলন শুরু হবার পর বিভিন্ন জায়গায় বলা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র’এর মদদে নাকি এই আন্দোলন এবং তা মঞ্চায়ান হচ্ছে ভারতীয় টাকায়। আর আন্দোলনকারীদের যথারীতি ট্যাগ দেওয়া হচ্ছে ভারতীয় দালাল হিসেবে।

গৃহযুদ্ধ
জামাতের কাছে আজও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধটা একটি গৃহযুদ্ধ।এরা কখনই আমাদের মহান মুক্তিযুদ্ধটাকে সম্মান করেনি এবং এখনও করে না। জামায়াতের আইনজীবিরা আদালতে নিয়মিত অপমান করেছেন মুক্তিযুদ্ধকে গৃহযুদ্ধ বলে। খেয়াল করলে দেখবেন ২০১৩ সালের এই আন্দোলন শুরু হবার পর প্রকাশ্য জনসভায় জামায়াত ঘোষণা দিয়েছে রাজাকারদের ফাঁসি দিলে নাকি দেশে আবার গৃহযুদ্ধ শুরু হবে।

একাত্তরে তারা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে যেসব যুক্তি তুলি লাখো বাঙ্গালির গণহত্যা করেছিলো, এই ২০১৩ তেও সেই একই যুক্তি ব্যবহার তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চের আন্দোলনকে। তাই তাদের এসব ধর্ম নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন, আর যোগ দিন, নিয়মিত আন্দোলনে।

Link
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×