ব্লগার রাজীব হায়দার ওরফে থাবা বাবা খুন হওয়ার পর প্রধানমন্ত্রী থেকে শুরু করে শাহবাগ আন্দোলনের সমর্থকরা কোন চিন্তাভাবনা ছাড়াই শিবিরের দিকে সন্দেহের আঙুলি নির্দেশ করে। কিন্তু পুলিশ এ হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ব্যক্তিগত ও নারীঘটিত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে তদন্ত শুরু করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরই মধ্যে তার দুই বান্ধবীসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসা-বাদ করা হয়েছে। তাদের কয়েকজনকে ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে এবং কয়েকজনকে মোবাইল ফোনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। উদ্ধারকৃত আলামত ও মোবাইল ফোনের কললিস্ট এবং মোবাইল ট্রাকিং করে পুলিশ ঘাতকদের শনাক্ত করার চেষ্টা করছে। Click This Link
ফেসবুক, টুইটারসহ ব্লগগুলোতেও এ হত্যার রহস্য নিয়ে নানা ধরনের কথা বলা হচ্ছে। রাজীব খুন হওয়ার পর সর্বপ্রধম আওয়ামীপন্থী ব্লগার অমি রহমান পিয়াল তার হত্যার খবর দিয়েছিলেন। তিনিই তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- “..............যুদ্ধাপরাধীদের ফাসি এবং জামায়াত শিবির নিষিদ্ধ ঘোষণার দাবিতে প্রজন্মর লড়াই বন্ধ হবে না। রাজিব মারা না গেলেও এই আন্দোলন চলতো এখনও চলবে, কিন্তু রাজিবের লাশ পুজি করে না।আমরা এই হত্যাকান্ডের সঠিক তদন্ত ও রহস্য উদঘাটন চাই। জামাত শিবির বাইচা যাবে এইরকম একটা ভুয়া অজুহাত তুলে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে একদল সাইকোপাথকে যারা বাচানোর কথা ভাবতেছে লানত দেই তাদের উপর, যারা লাশকে একটা গুটি মনে করে। আজকে আমি মারা গেলে ওই সাইকোরা সাকসেসফুলি পাবলিকরে দুইভাগ করে ফেলতো পিয়াল চটি লেখে আর পিয়াল মুক্তিযুদ্ধ নিয়া লেখে এই বিভাজনে।....” https://www.facebook.com/omi.pial
গতকাল তিনি লিখেছিলেন-
“সুশান্তর ফোন পাইয়া তো মাথাই নষ্ট হয়ে গেলো! আহমেদ রাজীব হায়দারের হত্যাকান্ডে প্যাচ লেগে গেছে। একজন মেয়ে নাকি গ্রেফতার হইছে, এবং পুরা কাহিনীটা ছবিরহাট কেন্দ্রিক হিসাব নিকাষ। আজকে বিবিসিরে দেওয়া একটা সাক্ষাতকারে আমি বলছিলাম ছাত্র সংগঠনগুলার মধ্যে একমাত্র শিবিরেরই সিগনেচার কিলিং জবাই করা। তবে এজ আ হোল ধরলে আরো একটা গ্রুপের সিগনেচার কিলিং জবাই। সর্বহারা গ্রুপের একটা ফ্র্যাকশনের, সম্ভবত লাল পতাকা গ্রুপ। এখন ছবির হাটে লাল পতাকা গ্রপের কোনো সদস্য আদৌ আড্ডা মারে কিনা এবং তাদের কারো সঙ্গে থাবার কোনো সংঘাত ঘটেছে কিনা নিশ্চিত হওয়ার জো নেই। তবে এটা নিশ্চিত হওয়া গেছে খুনের পরবর্তী যে উস্কানি ছড়ানো হয়েছে ফেসবুকে এবং ব্লগে ফারাবি নামে এক ছেলের তরফে, সেটা ফারাবি ব্যবহার করে না। এই ছেলেটা একদমই বোকা কিসিমের একটা ছেলে আর তাকে ব্যবহার করে এই উস্কানিটা দিয়েছে ছবিরহাট কেন্দ্রিক একটা গ্রুপ। এক ঢিলে আসলেই অনেক পাখী মারা হইছে দেখা যায়। ফারুক ওয়াসিফের স্ট্যাটাসটা তাইলে সত্যি হইয়া গেলো! https://www.facebook.com/omi.pial/posts/10151432225823363
স্ট্যাটাসের পর বিভিন্ন কমেন্টের জবাবে তিনি লিখেছেন-
১. “থাবা মামা কিন্তু আন্দোলনে তেমন গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না, মানে নেতা না। তারে মারা হইলো এমন একটা সময়ে যখন শিবিরের দিকে নজর যাবেই। এবং একটা অংশ আবার লীগের দিকে ঘুরায়া দিতেছিলো ব্যাপারটা যে তারা মাইরা শিবিররে ফাসায়া দিতেছে। সেক্ষেত্রে এই কৌশলী গ্রুপটা কারা সেটা জানা জরুরী।”
২. “পুরাই তো দেখি শারলক হোমস হয়ে গেলাম মামা। এর মধ্যে আবার বলা হইতেছে আমরা শিবিররে বাচা্য়া দিতেছি, পুরানো শত্রুতা উঠাইতেছি। হোয়াট দ্য ফাক। খুনী যদি শিবির না হয় তাইলেও তাদের খুনী বানায়া আসলগুলারে ছেড়ে দিবো? এরা তো পুরাই সাইকোপ্যাথ কিলার হয়ে উঠছিলো। তাছাড়া তারা আমারে ফাসাইতে আমার ছবি ব্যবহার করতেছিলো এই ক্ষেত্রে। আমার ধারণা এইখানে বহুত খেলা আছে আসলে।”
৩. “তদন্তের জন্য সহায়ক যাবতীয় ক্লু উপহার দিয়ে ঘুমাইতে গেলাম। আমি চাই সত্যিকারের খুনী ধরা পড়ুক। কারণ আমাদের সন্দেহ যদি সত্যি হয়, তাইলে ব্লগারদের মধ্যে একদল সাইকোপ্যাথ ঢুকে পড়ছে, এরা আরো অনেক কিছুই ঘটাইতো এর সঙ্গে ওর ক্যাচাল লাগায়া দিয়া।”
পিয়াল ভাইয়ের স্ট্যাটাসের Mohammed Elius Chowdhury লিখেছেন-
"বিভ্রান্ত আর বিভ্রান্তি দুটোই এখন রাজিব হত্যার পিছনে ছুটছে। আজ কোন এক পত্রিকায় দেখলাম খুনিরা মাক্রোতে করে শাহবাগ থেকে রাজিবের পিছু নিয়েছিল। পিছু নিতে কে দেখলো তাদের? এক টিভি রির্পোটে দেখলাম পাশের বাড়ীর এক নাইট গাইড নাকি দেখলো মুখে গামছা বাঁধা দুজন লোক রাজিব হত্যার পর ঐ স্থান দিয়ে পালাতে। এখন জানলাম ছবিরহাটের কোন কাহিনী এই হত্যার পিছনে জড়িত। আরো কত যে বিভ্রান্ত মূলক তথ্য এর মধ্যে বের হবে আল্লাহ মালুম। কিন্তু আমার মাথার মধ্যে সারাক্ষণ একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রজন্ম চত্বরে নেতৃত্ব দেওয়া এত এত ব্লগার থাকতে রাজিবকে কেন টার্গেট করা হলো? উফ্ যত তাড়াতাড়ি এই বিভ্রান্ত থেকে বের হতে পারি ততই মনে হয় মাথার চাপ কমবে। এখন অপেক্ষা দেখি এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি করে?"
আমরাও অপেক্ষা করছি খুনের সঠিক রহস্য বের করা হোক। কিন্তু প্রধানমন্ত্রী শিবিরের দিকে আঙুলি নির্দেশের পর কি তদন্ত সঠিকভাবে এগুবে? সাগর-রুনির মত এ হত্যাকাণ্ডও যে ধামাচাপা পড়বে না তার নিশ্চয়তা কোথায়?
'খুনী যদি শিবির না হয় তাইলেও তাদের খুনী বানায়া আসলগুলারে ছেড়ে দিবো? : অমি রহমান পিয়াল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।