somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোড়ালীর ব্যথা নিরসনে ব্যায়ামঃ

০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আগের পোস্টে আমরা গোড়ালীর ব্যথা (plantar fasciitis) নিয়ে আলোচনা করেছি। এই পোস্টে এই ব্যথা নিরসনে কি কি ব্যায়াম করা যায় তা শিখবো। গোড়ালীর ব্যথা নিরসনে নীচের ব্যায়ামগুলো প্রতেকটি ২-৪ বার করে দিনে কয়েকবার করবেন।

1. Stretch: Plantar Fascia and Calf
একটা সিড়ির স্টেপে দুই পা দিয়ে এমন ভাবে দাড়ান যেন পায়ের পাতার সামনের অংশ সিড়িতে থাকে ও গোড়ালির অংশ শূণ্যে থাকে। এক হাতে দেয়াল ও এক হাতে রেলিং ধরে শুণ্যে থাকা গোড়ালির অংশ চাপ দিয়ে একটু নীচের দিকে ঝুকান। ১৫-৩০ সেকেন্ড ধরে রাখুন। এভাবে ২-৪ বার করুন।

2. Calf Stretch
একটা দেওয়াল এর সামনে দাড়িয়ে দুই হাত আপনার চোখের উচ্চতায় দেওয়ালে স্থাপন করুন। ব্যথাযুক্ত পা টি এক কদম পিছনে নিয়ে টান টান অবস্থায় রাখুন, পায়ের তলা মাটিতে লেগে থাকবে। এইবার সামনের পা টির হাটু ভাংগতে চেষ্টা করুন যাতে পিছনের পা টি তে টান খায় (পিছনের পায়ের গোড়ালি মাটি থেকে উঠাবেন না)। ১৫-৩০ সেকেন্ড ধরে রাখুন। এভাবে ২-৪ বার করুন।

3. Towel Stretch
মাটিতে বসে পা দুটো সোজা সামনে মেলে দিন। একটা টাওয়াল দু হাত দিয়ে ইংরেজীর “U” শেইপ এ টেনে ধরুন যাতে টাওয়াল টির মাঝখানের অংশ ব্যথাযুক্ত পায়ের পাতার তলার দিক স্পর্ষ করে থাকে। এইবার দুই হাত দিয়ে টাওয়াল টা টানুন যেন পায়ের পাতা আপনার দিকে এগিয়ে আসে। ১৫-৩০ সেকেন্ড ধরে রাখুন। এভাবে ২-৪ বার করুন।


4. Toe Stretch
একটি চেয়ারে বসে ব্যথাযুক্ত পা টি এমন ভাবে টেনে মাটিতে রাখুন যেন গোড়ালি মাটিতে থাকে ও পায়ের আঙ্গুল গুলো ছাদ মুখী হয়ে থাকে। এবার হাত দিয়ে পায়ের বুড়ো আঙ্গুল গোড়ালির দিকে টেনে ধরে ১৫-৩০ সেকেন্ড রাখুন। এভাবে ২-৪ বার করুন।



5. Marble Pickups
মেঝেতে ৪টি মার্বেল রাখুন। এবার পায়ের আঙ্গুলের সাহায্যে মার্বেল গুলো তুলে একটি পাত্রে রাখতে চেষ্টা করুন।

6. Towel Curl
মেঝেতে একটি টাওয়াল রাখুন, এর উপর দাড়ান। এবার মানুষ যে ভাবে মাটি খামচে ধরে ওইভাবে পায়ের আঙ্গুল দিয়ে টাওয়াল টা গুটিয়ে গোড়ালির দিকে ঠেলে দিতে চেষ্টা করুন। আরো ভালো হয় যদি টাওয়ালের সামনের দিকে একটি পানি ভর্তি বোতল রাখা যায়, যা ব্যায়ামটিকে আরো কঠিন করে তুলবে। একইভাবে টাওয়ালটি সামনের দিকেও ঠেলতে চেষ্টা করুন।


বি: দ্রঃ - স্পষ্ট ছবি আপলোড করার পর অস্পষ্ট দেখানোর কারণটি ধরতে পারছিনা তাই অস্পষ্ট ছবির বিষয়টি মার্জনার অনুরোধ রইলো।

তথ্যসূত্রঃ
Click This Link

(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:২৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×