somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোষ্ঠকাঠিন্য দূর করার উপায় (যোগ ব্যায়াম)

২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেকেই আছে কোষ্ঠকাঠিন্যে ভোগেন। ওষুধ খেলে কমে। কিন্তু ওষুধ বন্ধ করলে আবার দেখা দেয়। খাদ্যাভ্যাস পরিবর্তন ও নিচের যোগাসনগুলো নিয়মিত করলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত থাকতে পারবেন। কিভাবে করবেন জানালেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক নাহার আল বোখারি

হস্তপদাসন

কিভাবে করবেন

মেরুদণ্ড সোজা রেখে দুই পায়ের মধ্যে ৪ থেকে ৫ আঙুল পরিমাণ ফাঁক করে দাঁড়ান। হাত দুটি মাথার ওপর সোজা করে তুলুন। দুই কানের সঙ্গে দুই হাত লাগিয়ে রাখুন। হাতের তালু সামনের দিকে থাকবে। (ছবির ১-এর মতো) ধীরে ধীরে শরীরের ওপরের অংশ সামনের দিকে নামাতে থাকুন। মাথা নুইয়ে মুখ হাঁটুর কাছে নিয়ে এসে কপাল হাঁটুর সঙ্গে লাগিয়ে রাখুন। এবার দুই হাত দিয়ে দুই পায়ের গোড়ালির একটু ওপরে ধরুন।

খেয়াল রাখুন, যাতে হাঁটু ভেঙে না যায়। হাঁটু সোজা করে রাখতে হবে এবং পেট ও বুক ঊরুর সঙ্গে লেগে থাকবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে ১০ থেকে ২০ সেকেন্ড এভাবে থাকুন। তারপর ধীরে ধীরে শরীরকে আগের অবস্থায় নিয়ে আসুন। এভাবে ৩ থেকে ৫ বার করতে পারেন। প্রথম দিকে শরীর সঠিক ভঙ্গিমায় না-ও আসতে পারে। সে ক্ষেত্রে জোর করে শরীরকে সঠিক ভঙ্গিমায় আনতে যাবেন না। তাই ধীরে ধীরে সঠিক ভঙ্গিমায় আসুন। ক্লান্তি বোধ করলে প্রতিটি ব্যায়ামের পরই সহজ শিথিলায়নে বিশ্রাম নিতে পারেন। কোষ্ঠকাঠিন্য দূর করার উপায়

উপকারিতা

* যাঁরা লম্বা হতে চান এবং যাঁদের বয়স ২৫ বছরের কম, তাঁরা এ আসন করে উচ্চতা বাড়াতে পারেন।

* হস্তপদাসনে মেরুদণ্ড সহজ ও নমনীয় থাকে। দেহের অসমতা দূর হয়।

* নিয়মিত অভ্যাসে পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, অজীর্ণ রোগ হয় না।

* পেটের অতিরিক্ত চর্বি কমায়।

* নিয়মিত হস্তপদাসন অভ্যাসে পেটের অভ্যন্তরীণ অঙ্গগুলো যেমন- পাকস্থলী, যকৃৎ, প্লীহা ও হজমের নাড়িতে চাপ পড়ায় তাদের ক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালিত করতে সাহায্য করে।

* যাঁরা নিম্ন রক্তচাপে ভুগছেন তাঁরা এ আসন করলে উপকার পাবেন।

বি. দ্র. : যাঁদের উচ্চ রক্তচাপ, প্লীহা ও যকৃৎ স্বাভাবিকের চেয়েও বড়, যাঁদের হৃদরোগ, সারভাইকেল স্পন্ডিলাইটিস, চোখের কঠিন অসুখ রয়েছে তাঁরা এ আসনটি করবেন না।

মৎস্যাসন

কিভাবে করবেন

প্রথমে চিৎ হয়ে মাটিতে শুয়ে পড়ুন। দুই পা জোড়া লেগে থাকবে। হাত দুটি শরীরের দুই পাশে থাকবে। হাতের তালু মাটিতে লেগে থাকবে। এবার নিতম্ব পর্যন্ত মাটিতে রেখে হাত দুই পাশে রাখুন। বুক উঁচু করে মাথার তালু মাটিতে ঠেকান ।

শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এ ভঙ্গিমায় ১০ থেকে ১৫ সেকেন্ড অবস্থান করুন। এভাবে তিনবার করুন। অভ্যস্ত হলে একবারে ১ থেকে ২ মিনিট অবস্থান করতে পারেন।

এবার প্রথমে সোজা হয়ে পদ্মাসনে বসুন।

পা দুটি পদ্মাসনে রেখে দুই হাতের কনুই মাটিতে ভর করে শুয়ে পড়তে চেষ্টা করুন। এবার বুক ও পেট মাটি থেকে ওপরের দিকে তুলুন। মাথার তালু মাটির সঙ্গে ঠেকে থাকবে। এখন দুই পায়ের বুড়ো আঙুল দুই হাত দিয়ে ধরুন। শ্বাস স্বাভাবিক থাকবে। এ ভঙ্গিমায় ১০ থেকে ১৫ সেকেন্ড থাকুন। প্রয়োজনে বিশ্রাম নিয়ে তিনবার করুন। অভ্যস্ত হয়ে গেলে একবার ১ থেকে ২ মিনিটও করতে পারেন।

উপকারিতা

* এ আসনে থাইরয়েড, প্যারাথাইরয়েড, টনসিল, থাইমাস, পিটুইটারি প্রভৃতি অন্তঃক্ষরা গ্রন্থিতে প্রচুর রক্ত চলাচল হওয়ায় এদের সুস্থ রাখতে সাহায্য করে।

* হাঁপানি, সর্দি, কাশি, ব্রঙ্কাইটিস ও টনসিলের সমস্যা থাকলে নিয়মিত আসনটি করলে বিশেষভাবে উপকৃত হবেন।

* ঘাড়, কাঁধ, মেরুদণ্ডের দুই পাশের পেশি, স্নায়ুর খুব ভালো ব্যায়াম হয়।

* বুকের গঠন সুঠাম ও সুন্দর হয়।

(সংগৃহীত)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×