somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্মক্ষেত্রে চাপমুক্ত থাকার ৬ উপায়

২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাগরিক জীবনে ব্যস্ততার সমুদ্রে সাঁতার কাটতে কাটতে হাঁপিয়ে ওঠে মন। কাজের চাপে ডুবে যায় জীবনের অসংখ্য সোনালি মুহূর্ত। কাজ ও জীবনের নানা টানাপোড়নের মাঝে আটকে থাকে মনোজগৎ। জীবনের এই যান্ত্রিকতার কারণে প্রতিনিয়ত মস্তিষ্ক এক ধরণের স্ট্রেস বা চাপের মধ্যে থাকে। অফিসে একটানা কাজে ক্লান্ত ও চাপগ্রস্ত মনের ভেতর চলে রক্তক্ষরণ, তখন এই চাপ থেকে মুক্তি পেতে চায় মন।

সে সময় হয়তো কিছু সময়ের জন্যে ধ্যানমগ্ন হলে ভাল লাগতে পারে। কিন্তু কাজের মাঝে এমন কিছু করার উপায় কৈ! তাই বলে কি চাপ নিয়েই কাজ করতে হবে? না। এ রকম পরিস্থিতিতে আপনি আপনার কাজের জায়গায় থেকেই, এমনকি আপনি অফিসে চেয়ারে বসে থাকা অবস্থাতেই কিছু সহজ কাজ করতে পারেন, যেগুলোর মাধ্যমে আপনি আপনার অনাকাঙ্ক্ষিত স্ট্রেস থেকে মুক্তি পেতে পারেন।

জেনে নিন এমন সংকটময় মুহূর্তে স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার ৬ উপায়-

১. জানালার বাইরে তাকিয়ে থাকুন
একদৃষ্টে জানালার বাইরে তাকিয়ে কিছু সময়ের জন্য স্বপ্নবিলাসী হয়ে উঠুন। কাজের মাঝে হয়তো জানালার বাইরে তাকিয়ে থাকার সময় আপনার নেই। তারপরেও কাজ কয়েক মিনিটের জন্য ফেলে রাখুন। একটি দীর্ঘ শ্বাস নিন। এরপর জানালার বাইরে তাকিয়ে ঘরের বাইরের পৃথিবীকে দেখুন। ভালো ভালো চিন্তা করুন; মজাদার, রোমান্টিক কথা ভাবুন। কিছুক্ষণের এই অবসর নেওয়াতে দেখুন কিভাবে আপনার শরীর ও মন চাপমুক্ত হয়ে যাবে!

২. নড়াচড়া করুন
পায়ের আঙ্গুলের ওপর চাপ দিয়ে আপনার শরীরকে কিছুটা ওপরে ওঠান। মনোযোগ কেন্দ্রীভূত করুন। পায়ের পাতা থেকে শুরু করে উরু পর্যন্ত ওপরে উঠিয়ে ঝাঁকান। আপনার মাথা ঝাঁকান এবং ২ বাহু ওপরে তুলুন। এবার আঙ্গুলের ডগা দিয়ে মুখমণ্ডলে ম্যাসেজ করুন। এভাবে নিজেকে হালকাভাবে নড়াচড়া ও ঝাঁকানোর মাধ্যমে খুব সহেজই শরীর ও মন হালকা হয়ে যাবে।

৩. হিজিবিজি আঁকুন
কাগজ কলম নিন এবং আঁকাবাঁকা পথ বা হিজিবিজি লাইন আঁকুন। হিজিবিজি ছবি আঁকার মাধ্যমে আপনার সৃষ্টিশীলতাকে বাড়িয়ে তুলুন।এভাবে আপনার লক্ষ্য থেকে কিছু সময়ের জন্য মনোযোগ সরে যাবে, আর আপনি হালকা বোধ করবেন।

৪. চোখ বন্ধ করুন এবং শুনুন
আপনার চারপাশের শব্দ মনোযোগ দিয়ে শুনুন। নিজেকে সব কিছু থেকে মুক্ত করে আশেপাশের প্রতিটি শব্দকে কান পেতে শুনুন যেমন- কুকুরের ঘেউ ঘেউ, গাড়ির হর্ন, কপি মেশিনের শব্দ, সহকর্মীদের গল্প, বৃষ্টি পড়ার শব্দ। আর এটি করার সময় সকল খারাপ চিন্তা দূরে রাখুন। দেখুন নিমেষেই কতটা হালকা লাগবে নিজেকে।

৫. ছুটিতে চমৎকার জায়গায় ঘোরার কল্পনা করুন
এক মুহূর্ত সময় নিন এবং মনে করুন আপনার পছন্দের জায়গায় আপনি ঘুরছেন। যে সব জায়গায় আপনার যেতে ভীষণ ইচ্ছা করে এমন সব জায়গা কল্পনা করুন। পাশাপাশি কল্পনা করুন ওই জায়গার তাপমাত্রা, দর্শনীয় জায়গা, শব্দ, গন্ধ আপনি অনুভব করছেন। দেখুন কীভাবে আপনার শরীর ও মন শান্তিতে ভরে উঠবে।

৬. চোখ বন্ধ করুন এবং শ্বাস নিন
শরীর মনকে সতেজ করার একটি সহজ পদ্ধতি শ্বাস নেওয়া। এটি সদা উপস্থিত থাকে এবং আমরা খুব কম সময়ই এই অফুরন্ত সার্বক্ষণিক শক্তিকে ব্যবহার করি। কিন্তু খুব সহজেই আমরা শ্বাস-প্রশ্বাসের বিভিন্ন ব্যায়াম করার মাধ্যমে নিজেকে হালকা করতে পারি। তবে তাৎক্ষিণকভাবে নিজেকে হালকা করতে ড. অ্যান্ড্রু ওয়েল ৪-৭-৮ গণনার মাধ্যমে শ্বাস নেওয়ার ব্যয়ামটির ওপর জোর দিয়েছেন। ১-৪ গোনার সময় শ্বাস নিতে হবে। আর ৪-৭ গোনার সময় দম ধরে রাখতে হবে এবং সবশেষে ৮ বলে শ্বাস ছেড়ে দিতে হবে। এভাবে নিজেকে অনেক হালকা লাগবে।

এভাবে কাজের মাঝে নিজেকে কিছুটা সময় দেওয়ার মাধ্যমে আপনার শরীর ও মন খুব সহজেই হতে পারে চাপমুক্ত।

(সংগৃহীত)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×