somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর অবহেলায় দূরে পড়ে থাকবে না ছিটমহলবাসী। আনন্দের তুফান এখন দু'দেশে

১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সকল কাঁটা ধন্য করে বাংলাদেশ-ভারত চিরন্তন মৈত্রীকে শেষমেশ মর্যাদা দিল দিল্লির সংসদ। সব দ্বন্দ্বের অবসান ঘটিয়ে ইতিহাস স্থাপন করল। বিবাদ দাবিয়ে সবেতেই উদ্যমী পদক্ষেপ। দুয়ে মিলে এক হয়ে আকাশ ছোঁয়া। এটাই তো স্বাভাবিক ছিল। পাশাপাশি দুটি দেশ মিলেমিশে কাজ করবে। সুখে-দুঃখে একে অন্যের সঙ্গী হবে। সব দূরত্ব ভুলে কেবল নৈকট্য। কূটনীতির নখে খুঁটে খুঁটে জট খোলা নয়, ভালোবাসার ঝড়ে সব সমস্যা উড়িয়ে দেওয়া। ছিটমহল আর অবহেলায় দূরে পড়ে থাকবে না। দু'দেশের মধ্যে মিশে যাবে। তারাও দুয়ের কোনো একটি দেশের নাগরিক হবে। পূর্ণ মর্যাদায় আইনের শাসনে বাস করবে। হেলাফেলায় বঞ্চিত হয়ে পড়ে থাকা নয়, মাথা উঁচু করে সমানাধিকারে বাঁচা। এক দুর্দমনীয় আনন্দ-তুফান এখন ছিটমহলে। এটা স্বপ্ন না সত্যি বুঝে উঠতে পারেনি। মুসলমান, বৌদ্ধ, হিন্দু মিলেমিশে একাকার। বাংলাদেশ-ভারত কোল পেতে বসে তাদের আদরে ঠাঁই দেবে বলে। তারা আর নেই-রাজ্যের বাসিন্দা, রাষ্ট্রীয় নাগরিক। দুটি দেশের যে কোনো একটি দেশের নাগরিকত্ব পেতে পারে। দেশ পছন্দের দায়িত্ব তাদের। ছিটমহলবাসীর কঠিন ব্যাধির চিকিৎসা, প্রসব যন্ত্রণায় অধীর নারী আশ্রয় কামনা করে কোন আশ্রয় পায়নি তারা। কারো কিছু করার ছিল না। আইনের নাগপাশে বন্দি ছিল। উজ্জ্বল ছেলেমেয়েরা বেড়া ডিঙিয়ে সাইকেলে চড়ে কোচবিহারের স্কুল-কলেজে শিক্ষা নিতে চেয়েছে। পুলিশ তাদের রেহাই দেয়নি। গ্রেফতার করেছে। এখন সেই কষ্টের দিনের অবসান হয়েছে। এবার তারা স্বাধীন নাগরিকের মতো সরকারি পরিসেবা পাবেন। বসুর সুপারিশে, হাসিনার সঙ্গে গঙ্গা চুক্তিতে স্বাক্ষর হয়। বাংলাদেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভারতেও রাজনৈতিক পরিস্থিতি ১৮০ ডিগ্রি ঘুরে যায়। সব দল ঐক্যবদ্ধভাবে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করতে উৎসাহী হয়ে ওঠে। জ্যোতি বসু গোষ্ঠী বিরোধিতায় প্রধানমন্ত্রী পদ পেয়েও ছাড়তে বাধ্য হন। জ্যোতি বসু প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের চিন্তা ছিল না। দ্বিপক্ষীয় সব সমস্যার মীমাংসা হতো নিমেষে। ২০১৫ পর্যন্ত সীমান্ত চুক্তির জন্য বসে থাকতে হতো না। সীমান্ত চুক্তি সংসদে পাস হওয়ার পেছনে সব থেকে বড় অবদান নরেন্দ্র মোদির। ১০ মাস আগে প্রধানমন্ত্রী হয়েই তিনি শুধু বাংলাদেশ নয়, সার্কের সব দেশকে পাশে পেতে উৎসাহী হয়ে ওঠেন। দুদেশের সরকার প্রধানদের সঠিক সিদ্ধান্তে আজ শুধু ছিটমহলবাসীই উপকৃত হলনা, উপকৃত হল পুরো দেশবাসী।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×